ঘড়িতে ৩:৫৮ বাজে,,ধরতে গেলে ৪:০০ টাই,,, সময়টা কে কি বলবো,,বুঝতে পারছি না,,ভোর ৪টা,,নাকি রাত ৪টা !!! হঠাৎই খুব ভালো লাগা শুরু করেছে,, ,পরিবেশ টা আমার অতি প্রিয়। বাইরে বৃষ্টি ,,সব নীর, ,হালকা গান শুনছি. . সব মিলিয়ে অসাধারণ! নাহ,,মন্দ না.. জীবন টা সুন্দর ই.. অনেক সুন্দর ! নিজের ব্যখ্যা নিজে তৈরি করেছি! আমার টাইম জোন টা বড্ড রহস্যময় !! আজ ২৬-২-১৯! প্যারালাল কোনো জগতে আরেকটা আমি একই সময়ে কি করছে ..? ওর অনুভূতিও কি সেইম ..? অগুছালো প্রশ্ন মনে ঘোরাঘুরি করছে .. আমি গুছানোর সময় পাচ্ছি না. .! থাক না. .. যে যেমন টা আছে .. একাকিত্ব এর এক অগোছালো জগতে অনুভূতি রা প্রজাপতি হয়ে উড়াউড়ি করে ..আমি কখনো ইগল হয়ে ধাওয়া করি তার পিছু,,কখনো বা রঙধনু হয়ে তার পাশে রঙ ছিটাই .. কখনো বা গানের সুর মিলাই বেসুরো গলায়.. . টুপটাপ শিশির ঝরে পড়ে, আমি তার শব্দ শুনি ,,ঘুম ঘুম ভাব নিয়ে জেগে থাকি ..