Skip to main content

Posts

Showing posts from November, 2020

অন্ধ আবেগ

শীতের সন্ধ্যার যে অব্যাক্ত রিক্ততা, যে তীব্র আকুলতা... চারপাশটা নির্লিপ্ততায় ঢেকে দিয়ে বুকের মাঝে অচেনা এক হাহাকার জাগিয়ে তোলার যে তীব্র প্রচেষ্টা.. তার উৎস কোথায় আজো জানা হলো না.. আমি ধুকে ধুকে মরছি যাহার পথের বালুকণায় শিশির বিন্দু জমতে দেখে দেখে তাহার এপথে আসা আর হলো না..! যাকে নিয়ে দিগন্ত পারাবার শপথ নিয়েছি কুয়াশা ঢাকা এই নির্ঘুম রাত্তিরে, তাহার অন্ধ আবেগ এখন শুধুই নিজেকে ঢাকিয়াছে কম্বলের আড়মোড়ায়..! আমি আর আমি নেই..! হয়ে গেছি শেষ রাতের গড়িয়ে পড়া শিশির বিন্দু যে অপেক্ষায় আছে সূর্যের আলো ফুটিবার শূন্যে ডানা মেলিবার.. -কবি ১৬-১২-২০২০

কেন আমায় ভালোবাসলে না ..

কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না । এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই .. রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। জলে ভেজা, চোখবোজা ঘুম খোঁজা ভোর, নিশানা তীর, স্মৃতির ভীড় এলোমেলো ঘর'দোর। মেঘ আসে এলো কিসে ছুঁয়ে দিলেই সব চুপ, সেই মেঘবালিকার গল্প হোক, শহরজুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম। পাতাভরা সব দু-টুকরোরা কাল বৈশাখীর মতো মুখচোরা, সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই ...