Skip to main content

Posts

Showing posts from December, 2022

মুক্তির সাধ

শীতের শুরুতেই আরফান ঠান্ডা বাধিয়ে ফেললো । গায়ে একটা পাতলা চাদর ছাড়া কিছুই নেই । থাকবেই বা কিভাবে গত ৪/৫ দিন হলো রাস্তায় রাস্তায় ঘুরছে । বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছে । ধোয়াশা এই নগরী থেকে বহু দূরের পথে হাটা দিয়েছে সে । ক্লান্তি ভর করে নি এখনো অব্দি । কোনো এক বিকেলে অনিমা বলেছিলো মুক্তির সাধ বোঝার বয়স এখনো হয়ে উঠেনি আরফান এর । বিকেল টাও কি মুক্তি পেয়েছিলো তার কথার ঝংকার থেকে..? অনিমার কথা গুলো এখনো কানে বাজে ওর । অদ্ভুত সুন্দর মধুর ঝংকার । কাচের চুড়ি ভাংচুর এর শব্দের মতোই ঝনঝনে । এমন ঝনঝনে গলায় সব কিছুই ভয়ংকর সুন্দর বলে মনে হয় । কোনো এক বাদলার মন খারাপ করা দুপুরে অনিমা তার পাশে ২ টাকা ভাংতি চাইতে এসেছিলো । আরফান দিতে পারি নি,, তবে নিজেকে ওর কাছে ভাংতি পয়সার মতোই মুঠোয় মুঠোয় দিয়েছে । যা অনিমা জমিয়েছে পরম মমতায় । সেখান থেকে ইচ্ছে মতোন নিজেকে নিয়ে একটু একটু করে খরচ করেছে তবে আরফান কিছুই জমাতে পারে নি নিজের মাঝে । ওর শূন্য পৃথিবীতে ধারালো ছোরা ছাড়া আর কিছুই থাকে না কোনো সময় । মানুষ ওকে ভাড়া করে নিয়ে যায় খুন করানোর জন্য । টাকা নিয়ে দেহ থেকে প্রাণ মুক্ত ক...