রাত ৩ঃ২৪। রাতের এই সময় টাতে জেগে থাকলে আমার প্রচন্ড রকমের লিখালিখির তৃষ্ণা পায় । লিখতে বসি বসি করেও বসা হয় না। আলসেমি তে ছেয়ে যায় চারিদিক। আমার লেখার অভ্যাস বহু পুরনো । দিন যায়,মানুষ বদলায় । আমার আর সময় করে বদলে যাওয়া হয়ে উঠেনি । অথবা বদল হতে দেয় নি কোনো অজানা সত্তা । ভেতরের দোষ গুণ গুলা লালন করেছে পরম যত্নে । দুধ কলা দিয়ে পেলে পুষে বড় করেছে । আমি তাদের আশ্রয় দিয়েছি । যখন ই বদলে যেতে মন চায় তখন ই তাদের উপর মায়া কাজ করে । একবার বদলে গেলে তাদের কে হারাবো চিরতরে । এই হারানোর অভ্যাসের সাথে আজও খাপ খাইয়ে উঠা হলো না আমার । নইলে কবেই না বদলে যেতাম.. হারিয়ে যেতো কতো কিছুই .. আমার লিখার চেষ্টা করা উচিত বলে অনেক কিছুই লিখা হয়েছে আবার লিখার ইচ্ছে হয়েছেও অনেক তবে একের পর এক দৃশ্য দেখতে দেখতে এখন আমার কাছে একটা জিনিস কে নিয়ে কথা বলতে কিছু অবসর এর দরকার পড়ে। মাঝে মাঝে অবসর পাই,,আবার কখনো পাই না। কথার উপর কথা জমে তীব্র হাহাকার জাগিয়ে রেখে ঘুমিয়ে যাই৷ এক ঘোর কাজ করে৷। মাঝে মাঝে জেগে দেখি অবন্তী কথা বলছে,, আমি তাকে থামিয়ে দিতে যাই,,পরেই মনে হয়..বলুক না যা ইচ্ছে.. এতো মিষ্টি গলা...