Skip to main content

Posts

Showing posts from January, 2023

একদিন

একদিন তুমি প্রবীণ হবে.. আকাশ পাতাল ছাড়িয়ে যাবে.. সব ছাপিয়ে তোমার নাম বার বার তার মনে হবে । তোমার জন্য ধূলো কণা আশেপাশের আবর্জনা বলতে গিয়েও থমকে যাবে বলা তাদের আর হবে না । আর হবে না বকুল তলায় শিশির ভেজা ঘাসের ডগায় পা ভিজিয়ে দুল নাচিয়ে অবহেলা কথায় কথায়..! কোন অবেলায় তোমায় নিয়ে গল্প হতো খুব বিনয়ে তখনও কি পড়বে মনে চাইতে ভীষণ এই জীবনে আসা যাওয়ায় হাতের ছোয়ায় ঘুম ভাংঙা ভোর অলস দুপুর যখন তখন এই আঙিনায়....! একদিন তুমি বড় হবে স্মৃতি গুলো ঝিমিয়ে যাবে দুঃখ ভরা ভাবনা গুলো.. অবহেলায় হারিয়ে যাবে.. সুখ সুখ সুখ উষ্ণতা আর মায়াবতীর আলতো পরশ তোমার ছায়ায় রঙ ছড়াবে শেষ বিকেলের আলোর মতোই জোছনা রাতের চাঁদ এর মতোই সকাল সকাল গায়ে পড়া মিষ্টি রোদের তাপের মতোই.. অদ্ভুত এই মোহ মায়ায় ডুবিয়ে দেবে মিশিয়ে দেবে গরম চায়ের চিনির মতোই..!!! - কবি - অবাক প্রহরে ০৩-০১-২০২৩ 🌿

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿