Skip to main content

Posts

Showing posts from September, 2019

নিয়ম করে কখনো নিজেকে পালটে ফেলা যায় না..

নিয়ম করে কখনো নিজেকে পালটে ফেলা যায় না.. রুলস মেইনটেইন করেও  হাজার বছর ধরে বদলে দেয়া যায় না নিজেকে। বলে কয়ে পরিবর্তন হয় না । বদলে যেতে হয় হঠাৎ করে, কাউকে না জানিয়ে, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে নিজেকে পালটে নিতে হয়। পালটে ফেলতে হয়...!! তুমি বদলে যাচ্ছো সে কথা মানুষ কে বুঝতে দিলে, প্রকৃতি কে জানতে দিলে তারা কখনোই সেটা হতে দেবে না। প্রকৃতি খুব কঠিন জিনিস, সবাই কেই নিজের অধীনে রাখতে চায়  । দাসত্ব এর শৃংখল  পড়িয়ে রাখতে সদা প্রস্তুত, তৎপর..!      জীবনের সার্থকতা কোথায়..???? নিজের স্বাধীনতা উপলব্ধি করা আর তা প্রয়োগ করার মাঝেই। নিজের ইচ্ছা মতো কাজ করা     ।