Skip to main content

Posts

Showing posts from July, 2019

গল্পঃ অদ্বিতীয়া

সন্ধ্যায় মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলাম। মায়ের ভাষ্যমতে মেয়ে সুন্দরী, পরিপাটি লক্ষীও বটে। আমি দেখছিলাম রেস্টুরেন্টে আমার মুখোমুখি চেয়ারে একটা পুতুল বসে আছে। ছোট্ট করে কফিতে চুমুক দিচ্ছে, কায়দা করে টিস্যুতে ঠোঁট ছোঁয়াচ্ছে। সবকিছুই কেমন সাজানো। প্রশ্ন করলাম, -প্রেম করেছেন কখনও? মেয়েটা হাসল। -আসলে সেভাবে সময় ও সুযোগ হয়ে উঠি নি। পড়াশোনা নিয়ে এত বিজি ছিলাম। ২৪ বছর বয়সী প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়ুয়া মেয়ে কোনদিন প্রেমই করে নি! ওর বায়োডাটা পড়েছি এমন কোনো হাতি-ঘোড়া রেজাল্ট নয়। অথচ পড়াশোনা নিয়ে তিনি ভীষণ ব্যস্ত ছিলেন। ভালো একটা বর ধরতে হলে মেয়েদের কত অভিনয়ই না করতে হয়। চিকেন ফ্রাইয়ের দিকে আড়চোখে তাকাচ্ছে।আমি পাশে না থাকলে হয়ত কপাকপ গিলে নিত। ঠোঁটে আলতো গরম স্যুপ ছুঁইয়ে ন্যাকা স্বরে বলতে হত না -আসলে আমি খুব কম খাই। বিল মিটিয়ে উঠে পড়লাম। মা বলেছিলেন অন্তত একঘণ্টা সময় কাটাতে। আমার ৪০ মিনিটের বেশি ধৈর্য্যে কুলাল না। ওকে সিএনজি ভাড়া করে দিয়ে সিগারেট ধরালাম। আশ্চর্য! আমিও ভান করেছিলাম নয়ত এতক্ষণ সিগারেটের তৃষ্ণা পাওয়ার পরও মেয়েটার সামনে সিগারেট ধরালাম না কেন! নবনী হলে ঠিক বুঝে...

আমি আজ কোথাও যাবো না ...

গতকাল রাতে তেমন ঘুম হয় নি আমার । সারাদিন ই ঘুমু ঘুমু ভাব । ঘুমু ঘুমু ভাব নিয়ে ক্লাস করে আসলাম । দিনের অবস্থাও ঘুমু ঘুমু । মেঘলাআকাশ । একটু পর পর থেকে থেকে বৃষ্টি হচ্ছে । কখনো ঝুম বৃষ্টি । আবার কখনো হালকা । যে বৃষ্টি তে আবেগ গুলো হঠাত ই বলা নেই কোয়া নেই কেমন গাঢ় হয়ে যায় ! অহ, আজ কত তারিখ ! বলাই তো হলো না ! অনেক দিন পর আজকে লিখতে বসলাম । বসি বসি করেও বসা হয় না । সময় চলে যায় ,দিন গড়ায় । রাত আসে । আমার কথার উপর কথা জমে পাহাড় হয় । কেউ আশে পাশে না থাকলে অস্পষ্ট বুলি আউড়াই । হু হা করি ,... তবুও জমে থাকা কথা গুলো আর লিখতে বসা হয় না । আজ ৮/০৭/২০১৯ । কোনো কিছুই ভালো লাগছে না । এখন প্রায় সন্ধ্যা । একটু পরে প্রিয়তি কে পড়াতে যাওয়ার কথা । ভাবছি যাবো না । নিজকে গুটিয়ে নিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে । এতক্ষণ ঝুম বৃষ্টি হচ্ছিল । এখন আবার থেমে গেছে । এই থেমে যাওয়া টা হঠাত কেমন যেনো কষ্টের জন্ম দেয় । ভাবছিলাম বৃষ্টির বাহানা দিয়ে টিউশনি কামাই করবো । সেটা আর মনে হয় করা গেলো না । মাঝে মাঝে ফাকি দিতে মন চায় । পৃথিবীর সব কিছু থেকে ফাকি দিয়ে নিজেকে নিয়ে একা একা থাকতে ইচ্ছা হয় খুব । আসলেই ক...