Skip to main content

Posts

Showing posts from 2022

মুক্তির সাধ

শীতের শুরুতেই আরফান ঠান্ডা বাধিয়ে ফেললো । গায়ে একটা পাতলা চাদর ছাড়া কিছুই নেই । থাকবেই বা কিভাবে গত ৪/৫ দিন হলো রাস্তায় রাস্তায় ঘুরছে । বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছে । ধোয়াশা এই নগরী থেকে বহু দূরের পথে হাটা দিয়েছে সে । ক্লান্তি ভর করে নি এখনো অব্দি । কোনো এক বিকেলে অনিমা বলেছিলো মুক্তির সাধ বোঝার বয়স এখনো হয়ে উঠেনি আরফান এর । বিকেল টাও কি মুক্তি পেয়েছিলো তার কথার ঝংকার থেকে..? অনিমার কথা গুলো এখনো কানে বাজে ওর । অদ্ভুত সুন্দর মধুর ঝংকার । কাচের চুড়ি ভাংচুর এর শব্দের মতোই ঝনঝনে । এমন ঝনঝনে গলায় সব কিছুই ভয়ংকর সুন্দর বলে মনে হয় । কোনো এক বাদলার মন খারাপ করা দুপুরে অনিমা তার পাশে ২ টাকা ভাংতি চাইতে এসেছিলো । আরফান দিতে পারি নি,, তবে নিজেকে ওর কাছে ভাংতি পয়সার মতোই মুঠোয় মুঠোয় দিয়েছে । যা অনিমা জমিয়েছে পরম মমতায় । সেখান থেকে ইচ্ছে মতোন নিজেকে নিয়ে একটু একটু করে খরচ করেছে তবে আরফান কিছুই জমাতে পারে নি নিজের মাঝে । ওর শূন্য পৃথিবীতে ধারালো ছোরা ছাড়া আর কিছুই থাকে না কোনো সময় । মানুষ ওকে ভাড়া করে নিয়ে যায় খুন করানোর জন্য । টাকা নিয়ে দেহ থেকে প্রাণ মুক্ত ক...

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২

অবন্তীর জন্মদিন

বেশ কিছু সময় ধরে বসে আছি ছায়া ঢাকা সবুজ মাঠের একপাশে । আজ যেন কি বার.. কত তারিখ..? মনে আসছে নাহ.. আজকাল কেমন এক অভ্যাস হয়েছে তারিখ মনে থাকে নাহ । মাঝে মাঝে অবন্তী বলে তুমি আমায় মনে রাখবে তো..! আমি হাসি.. উত্তর দেই না । উত্তর টা ওর জানা, আমি ওকে কখনোই মনে রাখি না, রাখার প্রয়োজন পড়ে নাহ । এমনি তেই ও রাজ্য দখল করে বসে আছে !! আজ অবন্তীর জন্মদিন । ও ঠিক বিকেল ৫ টায় এই জায়গা টাতে আসবে । আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি । আগ্রহ আর অপেক্ষা এক নয় । অপেক্ষা করলে সময়ের সাথে সাথে বিরক্তি বাড়ে । কিন্তু আগ্রহ তে এক্সসাইটমেন্ট বাড়ে । আমারো এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করেছে । একটা নেড়ি কুত্তা অবেলায় ঘুমাচ্ছে । জেগে থাকলে একটু কথা বলতাম । ঘুম ভাংগানো টা কি ঠিক হবে? এইটা যখন ভাবছি তখন দেখি ও নিজে থেকেই গা ঝাড়া দিয়ে উঠে বসলো । দুই একবার মোচড় দিলো। আমি বলল্লাম, কিহে মশাই..দিনকাল কেমন যায়? ওর থেকে রিপ্লাই পাওয়া গেল নাহ। ও হয়তো কথা বলতে আগ্রহী নাহ । একটা ব্যাপার খেয়াল করে দেখেছি অবন্তী বাদে কেউ ই আমার সাথে কথা বলতে আগ্রহী নাহ । সবাই কেমন যেন মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে পারলেই বাচে । ...

ধূলোর সংসার...

আমার ঘরের কোণে মাকড়সার জালে জড়িয়ে আছে হাওয়ায় ভাসতে থাকা ধূলোর সংসার এর কোনো এক সদস্য কণা.. আস্তে আস্তে তারা পাড়ি জমায় এখানে.. এই তো সেদিন এক ধুলিকনার সাথে কথা হলো.. বলেছিলাম তাকে আমার ঘর ছেড়ে দিতে, আমার জায়গায় এসে বসতি স্থাপন..! সাহস তো কম নয়..! ও বলে, আমি নিজে তো আসি নি..! হাওয়া এনেছে আমায়.. হাওয়া নিয়ে এলো বলেই তোমার আসতে হবে..?? গা এলিয়ে দিতে হবে স্রোতে..? কি করবো বলো..! পারি না তো একা থাকতে.. হাওয়ার সাথে ভাব জমেছে সেই কতকাল ধরে..! আমি বলি,থাকো তবে..! ক্ষতি কি.. মাঝেমধ্যে কথাবার্তা বলো আমার সাথে.. শুধুই ধুলিকনা হয়ে পড়ে থেকো না যেনো..! ঘুমে আমার গা এলিয়ে আসে,, রক্ত পিপাসু মশারা সুযোগ খোজে একটু রক্ত চোষার.. আমি ঘুমাবো আর তারা রক্ত খাবে.. আমি বলি,আজ নাহয় না ই খেলে.. আমি যে আজ ক্লান্ত ভীষণ..! তারা বলে,,তারাও নাকি ক্ষুধার্ত অনেক.. যাচ্ছে মারা ধুকে ধুকে.. আমি বলি,খাও তাহলে রক্ত আমার পরম সুখে.. আমার আবার ঘুম পেয়েছে.. বিষাদ আমার রাজ্য ঘেরা সবাই আমার আপন তবু বাচি না আমি কাউকে ছাড়া.. -কবি রাত ৪টা ৫ ৬-৪-২০২২

রক্ত চোষা প্রিয় মশা..!

তোমার জন্য এই কবিতা লাইন গুলো যার ছন্দ ছাড়া তোমার জন্য মোর লিখা গান সব সময় ই হয় সুর ছাড়া... তোমার জন্য শরবতে মোর মিস্টতা নেই একটা ফোটা..! তোমার জন্য ঘুম ভেঙে রোজ মাঝরাতে মোর জেগে উঠা.. এইযে তুমি চুষে চুষে করছো রক্ত পান.. এতেও তোমার সাধ মেটে না গাইবে আবার গান..! রাগারাগির পরেও আমার তোমার জন্য ভালোবাসা.. সারাজীবন থেকো না পাশে রক্ত চোষা প্রিয় মশা..! - কবি ০৭-০৪-২০২২ রাত ৩টা ৪৭

শেষ রাতের পাখি ।।

শেষ রাতে পাখি ডাকে.. আমি ঘুম ঘুম চোখে একটু তাকাই.. মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি । আমার দেখা স্বপ্ন গুলো বরাবরই খুব সুন্দর হয়। সুন্দর স্বপ্ন হলে ঘুম থেকে উঠতে মন চায় নাহ । আমার ঘুম দীর্ঘ ঘেকে দীর্ঘতর হয় । তারপরও পাখির ডাকে ঘুম ভেঙে যায় । শেষ রাতের পাখির ডাক গুলো কেমন যেন খুব করুণ হয় । শুনলে ভেতরে ভেতরে কেমন হাহাকার কাজ করে । আমি তারপরেও শুনি । চারপাশের শুনশান নীরবতা এর মাঝে এতটা স্পষ্ট পাখির ডাক কেমন যেন লাগে , আমি বুঝাতে পারি নাহ । অবন্তী কে একবার বলেছিলাম, শেষ রাতের পাখির ডাক শুনেছো কখনো..? ও উত্তর দেয় নি । এখানে উত্তর দেয়ার মতো কিছু নেই কিনা আমি ভেবে পাই নি, তবে ওকে আরে জিজ্ঞেস করা হয় নি । মাঝে মাঝে ইচ্ছে হয় আমার ঘুম ভেঙে গেলে ওকেও জাগিয়ে দেই,, বলি,চলো পাখির ডাক শুনি..!! এই পাখির নাম কি বলোতো.? তারপর মনে হয় থাক,ওকে জাগিয়ে কাজ নেই,,ঘুমাক । রাজ্যের বিষাদ ভর করেছে আমার উপর, তার উপরে সেটা ছড়িয়ে দেয়া ঠিক হবে কি...! আমি ঘুম ঘুম চোখে ওর দিকে তাকাই.. কি নিশ্চুপ পবিত্রতায় ছেয়ে আছে ওর চারিপাশ । নিজেকে তখন তুচ্ছ মনে হয়। তুচ্ছতার সাগরে ডুবে থাকা একটা ...

যাচ্ছো ভীষণ দূরেই সরে ...

তুমিও কি এমনি করে যাচ্ছো ভীষণ দূরেই সরে কাছে কাছে থাকছি বলে আমার কোলে পড়ছো ঢলে স্মৃতি কুড়াও রোজ বিকেলে গাথতে মালা বকুল তলে যাচ্ছি আমি ছলে বলে তোমার কাছে সুকৌশলে তুমিও কি বুঝতে পারো.. আমার মন টা ধরতে পারো.. তোমায় নিয়ে যেমন করে উড়াই ঘুরি ভর দুপুরে চাদের আলো দিনের সুরুজ করে রাখে আমায় অবুঝ তোমার মায়ায় ধুম্র ছায়ায় মাতাল আমি তোমার নেশায় আমিও আজ এমনি করে যাচ্ছি ভীষণ দূরেই সরে নেশায় মাতাল করছো তুমি ভুলতে পথের দিশা.. তুমি আমার মশারীতে আটকে পড়া মশা..!!! তুমি আমার ডায়েরি তে ভুলের ছড়াছড়ি তুমি আমার লাটাই ছাড়া আকাশে উড়া ঘুরি... তুমি আমার নাকের ডগায় হঠাৎ বসা মাছি দূরে দূরে যেয়েও তবু থাকছো কাছাকাছি.. তোমায় পেয়ে রাজ্য ছাড়াই হয়েছি আমি রাজা.. তোমায় নিয়ে ডানা ছাড়াই আকাশে উড়া সোজা.. তুমিও কি এমনি করে ভাবো আমায় রোজ বিকেলে রোজ সন্ধ্যায় শিউলি তলায় ডাকো আমায় হাত ইশারায়.. একটু যেনো অবসরে তোমার মনের অগোচরে আমি দেই দেখা.. লাগবে না আর যেনো তোমার কখনো একা একা..... - কবি ১৬-০৪-২০২২ রাতঃ ৪ টা ৪

এই কবি এই..

রাত ৩ঃ২৪। রাতের এই সময় টাতে জেগে থাকলে আমার প্রচন্ড রকমের লিখালিখির তৃষ্ণা পায় । লিখতে বসি বসি করেও বসা হয় না। আলসেমি তে ছেয়ে যায় চারিদিক। আমার লেখার অভ্যাস বহু পুরনো । দিন যায়,মানুষ বদলায় । আমার আর সময় করে বদলে যাওয়া হয়ে উঠেনি । অথবা বদল হতে দেয় নি কোনো অজানা সত্তা । ভেতরের দোষ গুণ গুলা লালন করেছে পরম যত্নে । দুধ কলা দিয়ে পেলে পুষে বড় করেছে । আমি তাদের আশ্রয় দিয়েছি । যখন ই বদলে যেতে মন চায় তখন ই তাদের উপর মায়া কাজ করে । একবার বদলে গেলে তাদের কে হারাবো চিরতরে । এই হারানোর অভ্যাসের সাথে আজও খাপ খাইয়ে উঠা হলো না আমার । নইলে কবেই না বদলে যেতাম.. হারিয়ে যেতো কতো কিছুই .. আমার লিখার চেষ্টা করা উচিত বলে অনেক কিছুই লিখা হয়েছে আবার লিখার ইচ্ছে হয়েছেও অনেক তবে একের পর এক দৃশ্য দেখতে দেখতে এখন আমার কাছে একটা জিনিস কে নিয়ে কথা বলতে কিছু অবসর এর দরকার পড়ে। মাঝে মাঝে অবসর পাই,,আবার কখনো পাই না। কথার উপর কথা জমে তীব্র হাহাকার জাগিয়ে রেখে ঘুমিয়ে যাই৷ এক ঘোর কাজ করে৷। মাঝে মাঝে জেগে দেখি অবন্তী কথা বলছে,, আমি তাকে থামিয়ে দিতে যাই,,পরেই মনে হয়..বলুক না যা ইচ্ছে.. এতো মিষ্টি গলা...

খাম খেয়ালি

ক্লান্ত আমি ক্লান্ত ভীষণ তোমায় ভালোবেসে ক্লান্ত হয়েই ডুব দিয়েছি নির্লিপ্ততার দেশে যেথায় তুমি আমায় খোঁজো দিন ফুরোলে রাতের শেষে বাহুডোরে আগলে রাখো কেউ যেনো না আসে পাশে জানো তুমি ? ঠিক এমন ই চাইতাম আমি তখন যখন বুঝেও যেন খুব বোঝো নি তুমি আমার তুলোর মন ! এখন তুমি খুব নীড়বে দাও আমার মন পাহাড়া যখন আমি প্রহরী ছিলাম দাও নি তুমি একটু সাড়া ! কেন এসব খাম খেয়ালি ঘুরছো মনের অলিগলি জানছি যা … ভাবছো কি তা ? তোমায় নিয়ে গল্প কথা যাচ্ছে বহুদূর ! এখন আমি হারিয়ে গেছি আর তোমার গলায় সুর !!! - কবি ২৫-০১-২০২২

Why I'm changed!

I already hid a love for fear of losing it, I already lost a love for hiding it. I've already held someone's hands out of fear, I've been so scared, to the point of not even feeling my hands. I already expelled people I loved from my life, I already regretted it. I've spent nights crying myself to sleep, I've gone to sleep so happy, to the point that I can't even close my eyes. I've already believed in perfect loves, I've discovered that they do not exist. I've loved people who let me down, I've let people down who loved me. I've spent hours in front of the mirror trying to find out who I am, I've been so sure of myself, to the point of wanting to disappear. I already lied and regretted it later, I already spoke the truth and I also regretted it. I already pretended not to give importance ...