তুমিও কি এমনি করে
যাচ্ছো ভীষণ দূরেই সরে
কাছে কাছে থাকছি বলে
আমার কোলে পড়ছো ঢলে
স্মৃতি কুড়াও রোজ বিকেলে
গাথতে মালা বকুল তলে
যাচ্ছি আমি ছলে বলে
তোমার কাছে সুকৌশলে
তুমিও কি বুঝতে পারো..
আমার মন টা ধরতে পারো..
তোমায় নিয়ে যেমন করে
উড়াই ঘুরি ভর দুপুরে
চাদের আলো দিনের সুরুজ
করে রাখে আমায় অবুঝ
তোমার মায়ায়
ধুম্র ছায়ায়
মাতাল আমি তোমার নেশায়
আমিও আজ এমনি করে
যাচ্ছি ভীষণ দূরেই সরে
নেশায় মাতাল করছো তুমি
ভুলতে পথের দিশা..
তুমি আমার মশারীতে
আটকে পড়া মশা..!!!
তুমি আমার ডায়েরি তে
ভুলের ছড়াছড়ি
তুমি আমার লাটাই ছাড়া
আকাশে উড়া ঘুরি...
তুমি আমার নাকের ডগায়
হঠাৎ বসা মাছি
দূরে দূরে যেয়েও তবু
থাকছো কাছাকাছি..
তোমায় পেয়ে রাজ্য ছাড়াই
হয়েছি আমি রাজা..
তোমায় নিয়ে ডানা ছাড়াই
আকাশে উড়া সোজা..
তুমিও কি এমনি করে
ভাবো আমায় রোজ বিকেলে
রোজ সন্ধ্যায়
শিউলি তলায়
ডাকো আমায় হাত ইশারায়..
একটু যেনো অবসরে
তোমার মনের অগোচরে
আমি দেই দেখা..
লাগবে না আর
যেনো তোমার
কখনো একা একা.....
- কবি
১৬-০৪-২০২২
রাতঃ ৪ টা ৪