আজ গল্প বলবো অন্তু ভাই কে নিয়ে.... যদিও গল্প বলার মতো ইম্পরট্যান্ট ক্যারেক্টার উনি না.. তার পরেও...বলবো.. লাইফে যতগুলা মানুষ এর সাথে পরিচয় হয়েছে..আমার..সবাই কেই নিয়ে টুকটাক কিছু না বলা কথা থেকে গেছে..! যেসব কখনো বলা হয় নি..! আর বলবোই বা কাকে..! সবাই ব্যস্ত ..! যাই হোক..শুরু করি। অন্তু ভাই কে..? উনার ভালো নাম অনুপম। মেডিকেল স্টুডেন্ট এখনো রানিং অবস্থায় আছে..এখন বলতে আজ ৬/১০/২০১৮ সময় বুঝিয়েছি। তার সাথে পরিচয় ও হয়েছিল আমার সেই বন্ধু রাহাতের মাধ্যমে। এডমিশন টেস্ট এর আগে ওর মনে হয়েছিলো মেডিকেলের কোনো বড় ভাই এর কাছে পড়লে অনেক ভালো হবে.. যে ভাবা সেই কাজ.. আমরা দুজন পড়া শুরু করলাম উনার কাছে । খুবই ব্রিলিয়ান্ট পারসন। ক্লোজ হয়ে গেলাম খুব অল্প দিনেই। প্রথম দিকে উনি বাসায় এসে পড়াতে,, পরে যেনো কি একটা সমস্যা হলো...খেয়াল নেই। তখন জানালেন,বাসায় আসা পসিবল না ..! আমরা দুজন উনার এতটাই ভক্ত ছিলাম যে,বলে দিলাম দরকার হলে ,,,আমরা আপনার হলে গিয়ে পড়বো । তারপরেও আপনাকে চাই ..! (চলবে...)