গত রাতে ভালো ঘুম হয় নি । দিনেও হলো না , ঘুম কি বিদায় নিচ্ছে নাকি ? বুঝতে পারছি না । তবে এই টুকু বুঝতে পারছি কিছু একটার ট্রান্সফরমেশন হচ্ছে । তা , সময় কত টুকু লাগবে বলা যাচ্ছে না । আস্তে আস্তে সময় গড়ায় আজকাল বেচে থাকা টাই বড় প্রাপ্তি বলে মনে হয় , আবার মাঝে মাঝে এও ভাবি শুধু বেচে থেকেই যদি মরবো , তবে আর বেচে থাকার দরকার টাই বা কি ছিলো ! সময় গুলো কে হেলায় ফেলায় নষ্ট করা উচিত না । অবেলায় অবহেলায় সময় যায় , আমার বেচে থাকায় , ঘুমে আর জাগরণে কারণে অকারণে সময় যায় ।। সাথে আমাকেও নিয়ে যায় একটু একটু করে মৃত্যুর কাছে ! কি আজব, তাই না ! তবে এই বেলায় মনে হচ্ছে ভালো করেই বাঁচা উচিত বেচে থাকার মতো করেই ! নিজের পদ চিহ্ন পৃথিবীর বুকে একে দেয়াই যে তোমার অস্তিত্ব এর কথা জানান দেয় ! আমার মাথায় এলো মেলো শব্দের ঘুরাঘুরি , গুছিয়ে নিয়ে আসতে পারছি না বাক্য গঠন ঠিক ভাবে হচ্ছে না গ্রামার মেনে ! সব কিছুই সব সময় কেনই বা মানতে হবে শুনি ? আমার কথা ই বা মেনেছিলো কে কবে ! অস্থিরতার বহিঃপ্রকাশ দু এক শব্দে হয় না গো , শব্দ দিয়ে অস্থিরতা মাপা যায় না অনুভব লাগে । বুঝলে ? কখনো ধুপধাপ ধুলি...