হারিয়ে যাওয়া শব্দ কিছু হারিয়ে যাওয়া ফুল হারিয়ে যাওয়া প্রিয় মানুষ হারানো কানের দুল হারিয়ে যাওয়া ছন্দ আমার হারিয়ে যাওয়া ছবি হারিয়ে গেছে আমার মাঝেও সেই পুরনো কবি ! হারিয়ে যাওয়া ভাবনা আমার হারিয়ে যাওয়া সুখ হারিয়ে যাওয়া কল্পনা মোর হারিয়ে যাওয়া দুখ হারিয়ে যাওয়া চারপাশে মোর রঙ্গিন কতো মুখ যাদের কাছে খুজেছিলাম সেই অবেলায় সুখ হারিয়ে যাওয়া নোট খাতা মোর হারিয়ে যাওয়া বই হারিয়ে যাওয়া ভাঙ্গা পেন্সিল রাবার আমার কই ? হারিয়ে যাওয়া মনোযোগ মোর হারিয়ে যাওয়া পড়া হারিয়ে যাওয়া সিজিপিএ মোর তিল তিল করে গড়া ! - কবি ২১-১১-২০২১