Skip to main content

Posts

Showing posts from August, 2019

যেনো কার মায়া তে বাঁধা পড়েছে জীবন যে !!!

আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেনো কার মায়া তে বাঁধা পড়েছে জীবন যে !!! কতো সুর কল্পনা কতো মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহবান !!!! হুম, মাঝে মাঝে তাই ই মনে হয় যেনো কার মায়া তে জীবন বাঁধা পড়ে আছে ! বাঁধা পড়ে গেছে ! কই পাই না তো ! দেখি না তো বিন্দু মাত্র তার চিহ্ন !!! বাধার ছাপ , জলছায়া । হঠাত ই যখন কল্পনায় ডুব দেই তখন ই এমন মনে হয় ! আসলে বাস্তবের চাইতে কল্পনার জগত টা আরো বড় ,বিশাল ! তাই তো বাস্তবতায় তোমার ঠাই না হলেও ,হয়েছে কল্পনায় ।। আমার ভাবনায় । চিন্তায় আর চেতনায় !

আমার আমি কে ছুইতে পারি নাই..!

কেন যেনো মনে হয় আমি আমার আমি কে ছুইতে পারি নাই, একটু ধরিয়া দেখিতে যাই নাই, জানার কিছু চেষ্টাও করিয়া দেখি নাই 😴 আমার সকল আগ্রহ আর ইচ্ছা থেকে গেছে গণ্ডীর বাইরে সবসময়ই অন্য কারো সীমানায় আবদ্ধ। কি আশ্চর্য কথা..!       

নিশ্চুপ

দিন দিন সব কিছু জটিলতায় ছেয়ে যাচ্ছে | কিছুই ভালো লাগে না আমা।।  মনুষ্য সমাজে বসবাস প্রায় অসহ্য হয়ে গিয়েছে। কাউকেই সহ্য করতে পারছি না