আকাশ জুড়ে মেঘ করেছে বিষ্টি হবে বলে... হাওয়ায় হাওয়ায় আসছে তারা তাই তো দলে দলে...!!! নুপুর পায়ে নাচছে কেউ গাইছি আমি গান.... বিষ্টি যেনো হবেই হবে সেই সুরের ই টান... বিষ্টি হবে...!!! বিষ্টি হবে...!!! ভিজবে আমার গা.. বিষ্টি হবে, ভিজবে তার ও নুপুর পড়া পা...!! বিষ্টি হবে ভিজবে পাখি দুলবে পাতা কাপবে আঁখি.. বিষ্টি হবে সারা বেলায় বন্দী হবো ঘরের কোণায়... কাটবে আমার অলস দুপুর.. শুনে তার পায়ের নুপুর... আধো আলো আধো ছায়ায় থাকবে পাশে এমন মায়ায়... হাত বাড়ালেই যেন পাবো... যখন তখন ধরা ছোয়ায়...! -কবি ০৪-০৮-২০২০