Skip to main content

Posts

Showing posts from January, 2021

কেউ একজন আমায় খুজুক

রাত ৩ টা ২৫ শহর জুরে বিদ্যুৎ নেই.. নাহ,,ভুল বললাম, বিদ্যুৎ নেই শুধু আমার পাড়ায়.. আমি গভীর অন্ধকার এ তলিয়ে গেছি । আচ্ছা,এই যে হারিয়ে যাওয়ার বিষয় টা এটা কেমন..? আমি এখন ডুবে আছি গাঢ় অন্ধকারে... এখন কেউ কি আমায় খুজবে..? কারো কি কোন প্রয়োজন পড়তে পারে..? মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছা হয়... ছোটো বেলায় যেমন লুকোচুরি খেলতাম, লুকালে কেউ একজন খুজে বের করতো। আজকাল এই ইচ্ছে টা খুব হয়,আমি লুকাই কেউ একজন আমায় খুজুক, পাগলের মতো খুজুক খুজে বের করুক.... তবে কথার মাঝে কথা হলো আমাকে খোজে বের করার মাঝে ফায়দা টা কি..? আমার কাছে তো হীরা মানিক্য তেমন কিছু নেই... মানুষ আমায় খুজবে কেন..? ছোটো বেলায় লুকোচুরি খেলতাম, তখন খুজে বের করতো তখন ছিলো অবুঝ কাল তখন উদ্দেশ্য বিহীন কাজেই মজা পেতাম আমরা.. এখন বুঝকাল... এখন অনেক কিছু লাগে ছোট্ট একটা মজার জন্য.. পৃথিবীর বয়স বাড়ছে,আমাদের চাহিদা বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে কমছে আমাদের পৃথিবীতে থাকার সময়.! এখান থেকে হারিয়ে যেতে হবে. .. তখন কে খুজবে..? #কবি ২৩-০১-২০২১

ICU

একটা মানুষ এতটা নিষ্পাপ আর মায়াবী হতে পারে সেটা আমি চোখের দেখায় শুধুমাত্র অবন্তী কেই দেখেছিলাম । ওর মাঝে যে পবিত্রতা তা আর কোথাও খুজে পাই নি। সত্যি বলতে খুজতে যাই নি । অবন্তী কেও আমি খুজে বের করি নি। ও নিজেই আমায় খুজে নিয়েছিলো আর জড়িয়েছিল তার অদ্ভুত মায়াজাল এ... জড়িয়ে ছিল বললাম, কারণ ওকে আর খুব বেশি সময় এর জন্য হয়তো পাবো না। ওর খুব বাজে রকমের একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে অলৌকিক কিছু না হলে হাতে আর খুব বেশি সময় নেই । ও এখন ICU তে ভর্তি । যেখানে সাধারণ মানুষ এর প্রবেশ নিষেধ, আর সেখানে আমি তো সাধারণ এর নিচে অতি অতি অতি সাধারণ মানুষ । আমি পরিবারের কেউ না নিতান্তই অপরিচিত একজন মানুষ । আমাকে ঢুকতে দেয়ার প্রশ্ন ই আসে না । আমি ফুটপাত ধরে পায়াচারি করছি আর একটু পরপর ডাবওয়ালা দের কাছ থেকে ডাব কেনার অফার পাচ্ছি। তারা পারলে ২টার সাথে একটা ফ্রি দিয়ে হলেও আমাকে ডাব কেনাবে । আমি বিরক্ত হয়ে যখনই ভাবলাম রাস্তার ওপাশ টায় চলে যাবো, তখন ই পেছন থেকে কেউ একজন আমাকে ডাক দিলো, কবি.? ফিরে দেখি অবন্তীর মামা। মামা কিনা চাচা তাও এখনো বলতে পারছি না। ওদের পরিবারের প্রায় অনেকের সাথেই ...

সন্ধ্যা নামে

সন্ধ্যা নামে দালান কোঠায় সন্ধ্যা নামে ঘরে সন্ধ্যা নামে তোমার আমার ব্যস্ত শহরে ... অন্ধকারের বন্ধ ঘরে হাতরে ফিরি সুখ , আবার যদি ফিরে পাই হারানো সেই মুখ !! হঠাত যদি দেখা হয় সিটিং বাসের কোণে , বলবো হেসে এখনো তোমায় পড়ে ভীষণ মনে । সেই যে কবে হারিয়ে গেলে ফিরলে না তো আর , তুমিও কি এই সিটিং বাস করো যাত্রী পারাপার ? -কবি ০৪-০১-২০২১