Skip to main content

Posts

Showing posts from 2021

স্মৃতি চারণ

হারিয়ে যাওয়া শব্দ কিছু হারিয়ে যাওয়া ফুল হারিয়ে যাওয়া প্রিয় মানুষ হারানো কানের দুল হারিয়ে যাওয়া ছন্দ আমার হারিয়ে যাওয়া ছবি হারিয়ে গেছে আমার মাঝেও সেই পুরনো কবি ! হারিয়ে যাওয়া ভাবনা আমার হারিয়ে যাওয়া সুখ হারিয়ে যাওয়া কল্পনা মোর হারিয়ে যাওয়া দুখ হারিয়ে যাওয়া চারপাশে মোর রঙ্গিন কতো মুখ যাদের কাছে খুজেছিলাম সেই অবেলায় সুখ হারিয়ে যাওয়া নোট খাতা মোর হারিয়ে যাওয়া বই হারিয়ে যাওয়া ভাঙ্গা পেন্সিল রাবার আমার কই ? হারিয়ে যাওয়া মনোযোগ মোর হারিয়ে যাওয়া পড়া হারিয়ে যাওয়া সিজিপিএ মোর তিল তিল করে গড়া ! - কবি ২১-১১-২০২১

Point of View

“I am at the point of my life that I do not expect too much from people anymore. If you want to get out of my life, I will not stop you. If unfriending me makes you happy, go ahead. If the efforts I make do not get reciprocated, that’s fine. If you can’t equate my love for you, I will respect that. If you do not like me, I can accept that. It takes maturity to reach this point. It takes self-love to be on this level. It is just that it is too tiring to please people. It is so f*cked up to beg for people to be a part of your life. It is pointless to force someone to be on the same page with you. I am at the point of my life that if you stay, you’re mine, and if you are not, then I let go. It is too tiring to keep on forcing things to happen. It is too painful to see your efforts getting unnoticed. It is not worth it to beg for someone just to let them see how much you love them. It is not worth chasing people because you deserve better. It is too unnecessary to f...

বিড়াল সমাচার

আজকে ০৬-০৫-২০২১ বহুদিন পর লিখতে বসলাম । লিখতে বসি বসি করে বসাও হয় না । সময় পাওয়া যায় না । আবার লিখতে বসে কি নিয়ে লিখবো সেটাও খুঁজে পাই না । দিন দিন এতো ব্যস্ততা বেড়েছে ! অদ্ভুত এক মায়াময় ঘোরে যাচ্ছে জীবন । পার হচ্ছে সময় । আমি দিন দিন বুড়ো হচ্ছি ! আচ্ছা যাইহোক , এখন রাত ৯টা ৩৯ বাজে । লিখতে বসলাম চারকোণা স্ক্রিনে । এখন আপাতত এটাই আমার আবেগের ঘনবসতি । আজকে অদ্ভুত এক ভালবাসায় সিক্ত হয়েছি এবং সেই সাথে হয়েছি অভিভূত ও ! মূল কাহিনী তে যাওয়ার আগে কিছু কথা বলে নেয়া যাক । প্রায় এক বছর আগে বিড়াল পালার প্রবল ইচ্ছে জন্ম নিয়েছিলো মনে সিড়িঘরের পরে থাকা এক ছোট্ট বিড়াল ছানার মিউ মিউ শব্দ শুনে ! তখন তাকে ঘরেও নিয়ে এসেছিলাম । তবে তা পালার মত সাহস আর করতে পারি নি , যেখানে নিজেই থাকি পরের বাসায় ! বাপ মায়ের হোটেল এ খাই ,নিজের কিছু নাই । সেখানে বিড়ালের প্রতি ভালোবাসার স্থান নেই । পরে আর তা ঘরে রাখতে পারি নি । ছেড়ে দিয়ে এসেছি । আর সে কথা ভুলেই গিয়েছি । আজকে হঠাত ই আমার নতুন একটা বিড়ালের সাথে পরিচয় হয় সিড়িতে উঠার সময় । আমার হাতে ছিলো বাজারের ব্যাগ । আমি যখন উপরে উঠছি তখন তাকে দেখি কেমন আমার ...

জড়তায় ছেয়ে গেছে চেতনার চারিপাশ

গত রাতে ভালো ঘুম হয় নি । দিনেও হলো না , ঘুম কি বিদায় নিচ্ছে নাকি ? বুঝতে পারছি না । তবে এই টুকু বুঝতে পারছি কিছু একটার ট্রান্সফরমেশন হচ্ছে । তা , সময় কত টুকু লাগবে বলা যাচ্ছে না । আস্তে আস্তে সময় গড়ায় আজকাল বেচে থাকা টাই বড় প্রাপ্তি বলে মনে হয় , আবার মাঝে মাঝে এও ভাবি শুধু বেচে থেকেই যদি মরবো , তবে আর বেচে থাকার দরকার টাই বা কি ছিলো ! সময় গুলো কে হেলায় ফেলায় নষ্ট করা উচিত না । অবেলায় অবহেলায় সময় যায় , আমার বেচে থাকায় , ঘুমে আর জাগরণে কারণে অকারণে সময় যায় ।। সাথে আমাকেও নিয়ে যায় একটু একটু করে মৃত্যুর কাছে ! কি আজব, তাই না ! তবে এই বেলায় মনে হচ্ছে ভালো করেই বাঁচা উচিত বেচে থাকার মতো করেই ! নিজের পদ চিহ্ন পৃথিবীর বুকে একে দেয়াই যে তোমার অস্তিত্ব এর কথা জানান দেয় ! আমার মাথায় এলো মেলো শব্দের ঘুরাঘুরি , গুছিয়ে নিয়ে আসতে পারছি না বাক্য গঠন ঠিক ভাবে হচ্ছে না গ্রামার মেনে ! সব কিছুই সব সময় কেনই বা মানতে হবে শুনি ? আমার কথা ই বা মেনেছিলো কে কবে ! অস্থিরতার বহিঃপ্রকাশ দু এক শব্দে হয় না গো , শব্দ দিয়ে অস্থিরতা মাপা যায় না অনুভব লাগে । বুঝলে ? কখনো ধুপধাপ ধুলি...

অবন্তীর আজ মন ভালো নেই !

অবন্তীর আজ মন ভালো নেই ! কোথায় যেনো কি হয়েছে কিচ্ছু জানার আগ্রহ নেই ! অবন্তীর আজ মন ভালো নেই ! মনের কোণে কোন গোপনে কি যেন আজ উঠছে ভেসে কারণ টা ঠিক তার জানা নেই ! কাকে ভেবে একলা একা কোন সে কবে হয়েছে দেখা হিসেব টা ঠিক তার জানা নেই ! অবন্তীর আজ মন ভালো নেই ! মন ভালো নেই মন ভালো নেই , আকাশ পাতাল উজাড় করা আবেগ দিয়ে শহর ঘেরা তার মাঝে তার কি যেন নেই ! অবন্তীর আজ মন ভালো নেই ! কি যেনো কি খুজতে গিয়ে কোন সে নেশায় ডুবতে গিয়ে , কে যেন আজ হারিয়ে গেছে জীবন থেকে খুব সহজেই !!! অবন্তীর আজ মন ভালো নেই ! -কবি ২১-০২-২০২১

কেউ একজন আমায় খুজুক

রাত ৩ টা ২৫ শহর জুরে বিদ্যুৎ নেই.. নাহ,,ভুল বললাম, বিদ্যুৎ নেই শুধু আমার পাড়ায়.. আমি গভীর অন্ধকার এ তলিয়ে গেছি । আচ্ছা,এই যে হারিয়ে যাওয়ার বিষয় টা এটা কেমন..? আমি এখন ডুবে আছি গাঢ় অন্ধকারে... এখন কেউ কি আমায় খুজবে..? কারো কি কোন প্রয়োজন পড়তে পারে..? মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছা হয়... ছোটো বেলায় যেমন লুকোচুরি খেলতাম, লুকালে কেউ একজন খুজে বের করতো। আজকাল এই ইচ্ছে টা খুব হয়,আমি লুকাই কেউ একজন আমায় খুজুক, পাগলের মতো খুজুক খুজে বের করুক.... তবে কথার মাঝে কথা হলো আমাকে খোজে বের করার মাঝে ফায়দা টা কি..? আমার কাছে তো হীরা মানিক্য তেমন কিছু নেই... মানুষ আমায় খুজবে কেন..? ছোটো বেলায় লুকোচুরি খেলতাম, তখন খুজে বের করতো তখন ছিলো অবুঝ কাল তখন উদ্দেশ্য বিহীন কাজেই মজা পেতাম আমরা.. এখন বুঝকাল... এখন অনেক কিছু লাগে ছোট্ট একটা মজার জন্য.. পৃথিবীর বয়স বাড়ছে,আমাদের চাহিদা বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে কমছে আমাদের পৃথিবীতে থাকার সময়.! এখান থেকে হারিয়ে যেতে হবে. .. তখন কে খুজবে..? #কবি ২৩-০১-২০২১

ICU

একটা মানুষ এতটা নিষ্পাপ আর মায়াবী হতে পারে সেটা আমি চোখের দেখায় শুধুমাত্র অবন্তী কেই দেখেছিলাম । ওর মাঝে যে পবিত্রতা তা আর কোথাও খুজে পাই নি। সত্যি বলতে খুজতে যাই নি । অবন্তী কেও আমি খুজে বের করি নি। ও নিজেই আমায় খুজে নিয়েছিলো আর জড়িয়েছিল তার অদ্ভুত মায়াজাল এ... জড়িয়ে ছিল বললাম, কারণ ওকে আর খুব বেশি সময় এর জন্য হয়তো পাবো না। ওর খুব বাজে রকমের একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে অলৌকিক কিছু না হলে হাতে আর খুব বেশি সময় নেই । ও এখন ICU তে ভর্তি । যেখানে সাধারণ মানুষ এর প্রবেশ নিষেধ, আর সেখানে আমি তো সাধারণ এর নিচে অতি অতি অতি সাধারণ মানুষ । আমি পরিবারের কেউ না নিতান্তই অপরিচিত একজন মানুষ । আমাকে ঢুকতে দেয়ার প্রশ্ন ই আসে না । আমি ফুটপাত ধরে পায়াচারি করছি আর একটু পরপর ডাবওয়ালা দের কাছ থেকে ডাব কেনার অফার পাচ্ছি। তারা পারলে ২টার সাথে একটা ফ্রি দিয়ে হলেও আমাকে ডাব কেনাবে । আমি বিরক্ত হয়ে যখনই ভাবলাম রাস্তার ওপাশ টায় চলে যাবো, তখন ই পেছন থেকে কেউ একজন আমাকে ডাক দিলো, কবি.? ফিরে দেখি অবন্তীর মামা। মামা কিনা চাচা তাও এখনো বলতে পারছি না। ওদের পরিবারের প্রায় অনেকের সাথেই ...

সন্ধ্যা নামে

সন্ধ্যা নামে দালান কোঠায় সন্ধ্যা নামে ঘরে সন্ধ্যা নামে তোমার আমার ব্যস্ত শহরে ... অন্ধকারের বন্ধ ঘরে হাতরে ফিরি সুখ , আবার যদি ফিরে পাই হারানো সেই মুখ !! হঠাত যদি দেখা হয় সিটিং বাসের কোণে , বলবো হেসে এখনো তোমায় পড়ে ভীষণ মনে । সেই যে কবে হারিয়ে গেলে ফিরলে না তো আর , তুমিও কি এই সিটিং বাস করো যাত্রী পারাপার ? -কবি ০৪-০১-২০২১