Skip to main content

বিড়াল সমাচার


আজকে ০৬-০৫-২০২১
বহুদিন পর লিখতে বসলাম ।
লিখতে বসি বসি করে বসাও হয় না । সময় পাওয়া যায় না । আবার লিখতে বসে কি নিয়ে লিখবো সেটাও খুঁজে পাই না ।

দিন দিন এতো ব্যস্ততা বেড়েছে ! অদ্ভুত এক মায়াময় ঘোরে যাচ্ছে জীবন । পার হচ্ছে সময় ।

আমি দিন দিন বুড়ো হচ্ছি !
আচ্ছা যাইহোক , এখন রাত ৯টা ৩৯ বাজে । লিখতে বসলাম চারকোণা স্ক্রিনে । এখন আপাতত এটাই আমার আবেগের ঘনবসতি ।

আজকে অদ্ভুত এক ভালবাসায় সিক্ত হয়েছি এবং সেই সাথে হয়েছি অভিভূত ও !
মূল কাহিনী তে যাওয়ার আগে কিছু কথা বলে নেয়া যাক ।

প্রায় এক বছর আগে বিড়াল পালার প্রবল ইচ্ছে জন্ম নিয়েছিলো মনে সিড়িঘরের পরে থাকা এক ছোট্ট বিড়াল ছানার মিউ মিউ শব্দ শুনে ! তখন তাকে ঘরেও নিয়ে এসেছিলাম । তবে তা পালার মত সাহস আর করতে পারি নি , যেখানে নিজেই থাকি পরের বাসায় ! বাপ মায়ের হোটেল এ খাই ,নিজের কিছু নাই । সেখানে বিড়ালের প্রতি ভালোবাসার স্থান নেই । পরে আর তা ঘরে রাখতে পারি নি । ছেড়ে দিয়ে এসেছি । আর সে কথা ভুলেই গিয়েছি ।

আজকে হঠাত ই আমার নতুন একটা বিড়ালের সাথে পরিচয় হয় সিড়িতে উঠার সময় । আমার হাতে ছিলো বাজারের ব্যাগ । আমি যখন উপরে উঠছি তখন তাকে দেখি কেমন আমার দিকে মায়া মায়া ভাবে তাকিয়ে আছে , মিউ মিউ করছে । জানি না সেই তাকানো তে কি ছিলো , তবে কেমন যেন একটা আকুল মমতা ছিল । আমার খুব ভালো লেগে যায় । আর তার রঙ টাও খুব সুন্দর সাদা আর হালকা খয়েরি । একটা ছবি তুলতে পারলে বেশ হতো । তাহলে এখানে আপলোড করে দিতাম । দেখি কালকে যদি তাকে পাই তাহলে ছবি তুলবো একটা । আচ্ছা এখন যেটা বলছিলাম শুনো , পরে আমি কি যেনো ভেবে তাকে ছুতে গেলাম । একহাতে বাজারের ব্যাগ অন্য হাত তার দিকে এগিয়ে দিলাম । সে কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেলো না ! মাথা নুইয়ে দিলো ।

আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম । সে যে কি এক অনুভূতি বলার মতো না ! দেখলাম সে আস্তে আস্তে আমার কাছে মিশতে চাইছে । আমি তখন বাজারের ব্যাগ হাত থেকে রেখে অনেক ক্ষণ তাকে আদর করলাম । পরে যখন বাজারের ব্যাগ হাতে উপরে উঠে এলাম । বাহ ! দেখি সেও আমার সাথে সাথে উপরে আসছে ! আমি তখন আর ভেতরে গেলাম না । ব্যাগ রেখে তাকে নিয়ে ৬ তলায় চলে এলাম । সে সুন্দর আমার সাথে সাথে উপরে আসলো । এর মাঝে আমি তাকে অনেক বার মাথায় , গলার নিচে হাত বুলিয়ে আদর করেছি । সে সুন্দর চোখ বুজে ফেলে আমার আদর পেয়ে ! বিষয় টা যে আমার কি ভালো লাগলো সেটা বলে বুঝাতে পারবো না !

আহা কতই না ভালোবাসার পাগল !

অথচ আমরা অনেকেই বিড়াল দেখলে , খাবারে মুখ দিলে লাঠি নিয়ে তাড়া করি !

তাকে একটু আদর করার পরে দেখি সে আমার পিছুই ছাড়ে না ।

অহ আরেকটা কথা বলাই হয় নি । এখন রোজার মাস । তো আমি ভাবলাম দেখি কোনো খাবার আছে কিনা । খুব ইচ্ছে করছিলো তাকে খাওয়াতে । পরে বাসায় এসে দেখি আমার এই বিড়ালের প্রতি ভালোবাসা আবার ভাইরাল হয়ে গেছে । কেউ ই এটাকে ভালো ভাবে নিলো না ।

সবাই বললো নিজের পড়াশোনা নিয়ে ভাবতে , নিজের ই যেখানে মাথা গোজার ঠাই নেই সেখানে বিড়ালের প্রতি ভালোবাসা টা একদম ই বিলাসিতা । মাথা গোজার ঠাই নেই , ব্যাপার টা ঠিক না , ঠাই আছে । তবে আজকে কেন যেন নিজেকে খুব অসহায় লাগলো ! একটা জিনিশ বুঝলাম । আসলে নিজের খেয়াল খুশি মত কিছু করতে গেলে নিজের অর্থের জোর থাকতে হয় , নিজের মাথা গোজার ঠাই লাগে । মানুষের ঘাড়ে বসে বসে খাবার গিলবে আবার বিড়ালের প্রতি ভালোবাসা দেখাবে ?সেটা হওয়া চলবে না !

আমি মন খারাপ করে বিড়াল টাকে বাইরে রেখেই বাসায় চলে আসি । তাকে আর খাওয়ানো হলোনা ।

এখন সন্ধ্যার পর ইফতারি করার পরে কয়েল আনতে আমাকে নিচে দোকানে পাঠানো হলো । আমি দরজা খুলে দেখি সেই বিড়াল টা সুন্দর শুয়ে আছে । আমাকে দেখেই কেমন যেন করে উঠল ! সে যে ভালোবাসা পেয়েছে সেটা ছেড়ে যেতে চায় না । আমার খুব ই খারাপ লাগলো । আমি আবার তাকে হাত বুলিয়ে আদর করে দিলাম । আমি নিচে নামলাম , সেও আমার সাথে সাথে নিচে নামলো । আমি যখন দোকানে যাবো তখন সে গেট এর ভেতর ই থেকে গেল । আমি দোকান থেকে এসেও দেখি সেখানেই সে বসে আছে । আমি আবার আদর করে দিলাম। আবারো সে লেজ নাড়িয়ে কেমন যেন করলো । কি বুঝালো কে জানে ! আমার সাথে সাথে আবারো উপরে উঠে আসলো ।

ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিশ । শুধু দুপুরে মাথায় একটু হাত বুলিয়ে দেয়ার জন্য বিড়াল টা এখনো আমার পিছু ছাড়ে নি । আমি অবাক হই , খুব অবাক হই ।

অথচ মানুষে মানুষে ভালোবাসা থাকার পরেও দেখি খুনাখুনি হয়ে যায় ।

একটা জিনিশ বুঝতে পারলাম , আপনি কোনো প্রানী কে ১০% ভালোবাসা দিলে সে ১০০% ফেরত দিবে । আমার কাছে আজকে তেমন টাই মনে হলো ।

খুব ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিলাম আজকে । পরম করুণাময় , আমার মালিক যদি কোনো দিন আমাকে অর্থ বিত্ত দান করেন , আমি পশু পাখি পালন করবো । ঘরে রাখবো । তাদের সাথে সময় কাটাবো । আজকাল মানুষ এর চাইতে পশুপাখি দের ভালোবাসা রিটার্ন করার ক্ষমতা টা অনেক বেশি দেখছি । আর এই ভালোবাসা টাই আমার দরকার ।

- কবি

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২