Skip to main content

অতীত ভ্রমণ



সময় গুলো কেমন যেন
শীতের ভোরের কুয়াশা যেন
কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত
আবার কখনো বা হিম শীতলতায়
কাপন ধরায়..!
অতীত নিয়ে
ভাবনা গুলো
ফের অতীতেও তোমায় ঘোরায়
তোমায় পোড়ায়
তোমায় বাচায়..!
এই যে তুমি হাত বাড়িয়ে
ধরছো আমায়
ধরছো সময়
ধরছো কি তা
পাচ্ছো যা তা..?
যেই অতীতে শালিক ঘুমায়
চড়ুই ঘুমায়
কোকিল ডাকে
খুব আবেগে বাধতে মায়ায়..

শব্দের পর শব্দ দিয়ে
বাক্য গুলো কেমন যেন
হঠাৎ করেই যায় মিলিয়ে
যায় হারিয়ে ।
অতীত যেন জন্ম নিলো
শব্দ নিয়ে যেতে পালিয়ে ।
-কবি
-অতঃপর অতীত ভ্রমণ
০৪-০১-২০২৩ 🌿

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২