একদিন তুমি প্রবীণ হবে..
আকাশ পাতাল ছাড়িয়ে যাবে..
সব ছাপিয়ে তোমার নাম
বার বার তার মনে হবে ।
তোমার জন্য ধূলো কণা
আশেপাশের আবর্জনা
বলতে গিয়েও থমকে যাবে
বলা তাদের আর হবে না ।
আর হবে না বকুল তলায়
শিশির ভেজা ঘাসের ডগায়
পা ভিজিয়ে
দুল নাচিয়ে
অবহেলা কথায় কথায়..!
কোন অবেলায় তোমায় নিয়ে
গল্প হতো খুব বিনয়ে
তখনও কি পড়বে মনে
চাইতে ভীষণ এই জীবনে
আসা যাওয়ায়
হাতের ছোয়ায়
ঘুম ভাংঙা ভোর
অলস দুপুর
যখন তখন
এই আঙিনায়....!
একদিন তুমি বড় হবে
স্মৃতি গুলো ঝিমিয়ে যাবে
দুঃখ ভরা ভাবনা গুলো..
অবহেলায় হারিয়ে যাবে..
সুখ সুখ সুখ উষ্ণতা আর
মায়াবতীর আলতো পরশ
তোমার ছায়ায় রঙ ছড়াবে
শেষ বিকেলের আলোর মতোই
জোছনা রাতের চাঁদ এর মতোই
সকাল সকাল গায়ে পড়া
মিষ্টি রোদের তাপের মতোই..
অদ্ভুত এই মোহ মায়ায়
ডুবিয়ে দেবে
মিশিয়ে দেবে
গরম চায়ের চিনির মতোই..!!!
- কবি
- অবাক প্রহরে
০৩-০১-২০২৩ 🌿