রুবা..!! এই রুবা...!!! আমার কথা শুনতে পাচ্ছো..?? কি হলো উত্তর দাও..! এই যে আমি তোমার সামনে। দেখা যায় না আমাকে...???? রুবা....!!! নাহ,,,এভাবে ডাকাডাকির কোনো মানে নেই। ও আমার কথা শুনতে পারছে না আর শুনতে পারার কথাও না। ও এখন অন্য জগৎ এর বাসিন্দা । এই একটু আগেই গলা টিপে মেরে ফেললাম আমি । আহা..! কি নরম ফর্সা লম্বা গলা ..!! দেখলেই টিপে ধরতে ইচ্ছে করে ..! এই ইচ্ছে টা অতিব কষ্টে এতোদিন দমিয়ে রেখেছিলাম । আজ পূর্ণ হয়ে গেলো। অহ বলাই হয় নি । রুবা আমার বিয়ে করা বউ । ওকে প্রথম আমার গলা টিপে ধরতে ইচ্ছে হয়েছিলো বাসর রাতে. .! এতো সুন্দর গলা । আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম । বার বার মনে হয়েছিলো আমি ওর যোগ্য নই ,এতো সুন্দরী মেয়ে আমার ঘরে কেনো আসবে. .?? পৃথিবীতে টাকা টাই কি সব ? আমার অনেক টাকা আছে সত্য কিন্তু রসকষ বোধ একদম ই নেই !! যতটুকু জানি সুন্দরী মেয়েরা রসিকতা পছন্দ করে । ফর্সা গোল গাল চেহারার সুন্দরী ছেলের দল সস্তা রসিকতায় ওদের মাতিয়ে রাখবে আর ওরা হেসে কুটিকুটি হবে ..! যার একটিও আমার মাঝে নেই । আমি একা থাকতে পছন্দ করি । নিজের চারিপাশে অদৃশ্য এক দেয়ালে নিজেকে আটকে রাখি । ...