Skip to main content

চির অধরা


রুবা..!! এই রুবা...!!!
আমার কথা শুনতে পাচ্ছো..??
কি হলো উত্তর দাও..! এই যে আমি তোমার সামনে।
দেখা যায় না আমাকে...???? রুবা....!!!
নাহ,,,এভাবে ডাকাডাকির কোনো মানে নেই।
ও আমার কথা শুনতে পারছে না   আর শুনতে পারার কথাও না। ও এখন অন্য জগৎ এর বাসিন্দা । এই একটু আগেই গলা টিপে মেরে ফেললাম আমি ।
আহা..! কি নরম ফর্সা লম্বা গলা ..!!
দেখলেই টিপে ধরতে ইচ্ছে করে ..! এই ইচ্ছে টা অতিব কষ্টে এতোদিন দমিয়ে রেখেছিলাম । আজ পূর্ণ হয়ে গেলো।
অহ বলাই হয় নি ।  রুবা আমার বিয়ে করা বউ । ওকে প্রথম আমার গলা টিপে ধরতে ইচ্ছে হয়েছিলো বাসর রাতে. .! এতো সুন্দর গলা । আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম ।
বার বার মনে হয়েছিলো আমি ওর যোগ্য নই ,এতো সুন্দরী মেয়ে
আমার ঘরে কেনো আসবে. .?? পৃথিবীতে টাকা টাই কি সব ?
আমার অনেক টাকা আছে সত্য কিন্তু রসকষ বোধ একদম ই নেই !! যতটুকু জানি সুন্দরী মেয়েরা রসিকতা পছন্দ করে ।
ফর্সা গোল গাল চেহারার সুন্দরী ছেলের দল সস্তা রসিকতায়
ওদের মাতিয়ে রাখবে আর ওরা হেসে কুটিকুটি হবে ..! যার একটিও আমার মাঝে নেই । আমি একা থাকতে পছন্দ করি ।
নিজের চারিপাশে অদৃশ্য এক দেয়ালে নিজেকে আটকে রাখি ।
ভালো লাগে। সব কিছুই ঠিকঠাক চলছিল তারপর হঠাৎই আমার জীবনে রুবার আগমন ঘটে ..! পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল আমাদের।  কোথাও কোনো ঘাপলা নেই ঝামেলা নেই।  সোনায় সোহাগা টাইপ সংসার আমাদের । বাস্তবে সব ঠিকঠাক চললেও আমার সবকিছু উলটপালট হয়ে গিয়েছিলো । তার পিছনে কারণও ছিলো অবশ্য। আজ বলার দিন এসেছে। একে একে সব বলবো ..! 
রুবার জানার  প্রয়োজন ওকে কেন গলা টিপে ধরেছিলাম আমি ।
ও শুনবে কি ..! মৃত মানুষ কি শুনতে পায়..?
শুনতে না পেলেও আমার বলাটা খুব জরুরী । ওর জানা উচিত কেন ওকে মারা হলো । পৃথিবীর জানা উচিত আমি খুনি নই ।  

রুবা ! একটা কথা জানো কি ? জ্ঞানী লোক দের কথা , পৃথিবী টা ক্ষনস্থায়ী । 
আর এখানে যা আছে তাও ক্ষণস্থায়ী । কিন্তু আমরা ভুল টা করি কোথায় জানো ? 
ক্ষণস্থায়ী জিনিসের ভেতরে যা কিছু পাই তাকেই চিরস্থায়ী ভাবতে শুরু করি । আকড়ে ধরি ।
আমিও আকড়ে ধরতে চেয়েছিলাম তোমাকে জন্ম জন্মান্তরের জন্য ! কিন্তু তুমি আমার হলে আর কই ?
আমি পারি নি । তুমি আকড়ে ধরে রেখেছিলে তোমার জগত ! তোমার জগত ও তোমাকে আকড়ে রেখেছিলো বলা চলে ! সেখানে আমি ছিলাম না ।। নিজেকে বার বার মনে হয়েছে তুচ্ছ কোনো নর্দমার কীট ।
নিজের উপর ঘেন্না ধরে গিয়েছিলো আমার জানো ? 
না তুমি তো এসব জানবে না ! তুমি জানবে কই থেকে বলো ?

তুমি মেতে ছিলে তোমার জগত নিয়ে । আমি তোমাকে যতই নিজের করে পেতে চাইতাম তুমি ততই অবাধ্য পোষ না মানা ময়নার মত উড়ে যেতে এডাল থেকে ও ডালে । 
আমি নিতে পারতাম না । সহ্য হতো না আমার । জ্বলে যেত ভেতর টা । 
তবুও মুখে কিছু বলা হয়ে উঠত না আমার । 
একশ এক টা মানুষ এর সাথে তোমার ঘুরতে হবে , চলতে হবে , কথা বলতে হবে !
কেন ? কেন ?
আমি নেই ? আমার সব কিছুই তো তোমাকে ঘিরে , তাহলে তোমার সব কিছু আমাকে ঘিরে হলে ক্ষতি টা কোথায় ছিলো ? 
কিন্তু না , তুমি তা বুঝতে চাও নি । 
মানুষ জন তোমার সৌন্দর্যের পাগল , বুঝতাম আমি ভালো ভাবেই । তারা তোমায় নিয়ে ঘুরতে যেতো । 
আমি পড়ে রইতাম তলানি হয়ে । 
তোমার এই রুপ দেখে আমি যতটা পাগল হয়েছিলাম , যতটা ভালোবেসেছিলাম , দিন দিন তা আমার কাছে বিশ হতে শুরু করল । তুমি আমার মন বুঝো নি । আমি কি চাইতাম , আমি কতটা ভালবাসতাম তাও কখনো বোঝার চেষ্টা ও করে দেখো নি । 


ধীরে ধীরে রাগ জমতে শুরু করে আমার মনের গহিনে । তুমি আবার আমার সেই রাগ কে দুধ কলা খাইয়ে গায়ে গতরে বড় করেছো নিজের অজান্তেই আর ডেকে নিয়ে এসেছো আজকের এই চরম পরিণতি । 

ইচ্ছা ছিলো , তোমাকে কেটে কুটি কুটি করে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসি কোথাও । কিন্তু এখন আর কাটাকুটির খেলায় যেতে মন চাচ্ছে না । যথেষ্ঠ হয়েছে । এনাফ ইজ এনাফ । 
যতটা রাগ ছিলো অভিমান ছিলো তোমার উপর ,সেটা খুন করার পরে কিছু টা কমেছে । এখন কাটাকুটি করলে সব রাগ কমে যাবে । তখন মায়া কাজ করতে শুরু করবে । আর মায়া থেকেই অপরাধ বোধ । 
আমি তোমার জন্য চাই না মায়ার শিকড় গজাক । তুমি আমার জীবন টা অতিষ্ট করে দিয়েছো । 
এখন তোমার চির বিদায় । 

কি এমন ক্ষতি হতো আমার পোষা পাখি হয়ে থাকতে ? সারা জীবন আমার আকাশে উড়া উড়ি করতে !
তোমার কোনো ধারণা ই ছিলো না আমার আকাশের সীমানা কত টা বিশাল ।


















Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২