কেন যেনো মনে হয় আমি আমার আমি কে ছুইতে পারি নাই, একটু ধরিয়া দেখিতে যাই নাই, জানার কিছু চেষ্টাও করিয়া দেখি নাই 😴 আমার সকল আগ্রহ আর ইচ্ছা থেকে গেছে গণ্ডীর বাইরে সবসময়ই অন্য কারো সীমানায় আবদ্ধ। কি আশ্চর্য কথা..! - মাঝে মাঝে এ ও ভাবি নিজেকে নিজের সম্বল করিয়া , হামাগুড়ি থেকে হাটি হাটি পা পা করা না হলেও অন্যের সম্বল বস্তাবন্দি করিয়া অনায়াসেই পেরুনো হয়েছে বহু পথ । আমি রয়ে গেছি চুপচাপ , - যেনো ঘাসের ডগায় নুইয়ে পড়া শিশির , যেনো নরম রোদে সদ্য মুখ তোলা অঙ্কুর , যেনো শত সহস্র জাহাজের ভিড়ে বেমানান অনুগত ডিঙি নৌকো ... - কি এক অদ্ভুত ব্যাকরণে কারণে অকারণে আমার আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায় সব । সব জড়িয়ে যায় । কেউ একজন আমার আমি কে ছাড়িয়ে নিয়ে যায় আমার থেকে দূরে বহু দূরে ।। -১৩/০৮/২০১৯ -কবি