Skip to main content

বিদায় ২০১৯

একটু পরেই নতুন দশকের শুরু ।
হঠাত খেয়াল হলো চলে যাওয়া দশক নিয়ে কিছু লিখি ।
লেখালেখির অভ্যাস বহু পুরনো । আগে ডায়েরী লিখতাম ,
তারপরে সময়ের প্রয়োজনে চারকোণা স্ক্রিনে লেখালেখি শুরু হলো । ব্লগে টুকি টাকি লিখতাম । তারপরে আরো ব্যস্ত হলাম , ব্লগে যাওয়া হয় না । ফেসবুকেই লিখে প্রাইভেসি দিয়ে রাখতাম । আর এখন অনেক কিছু লিখবো বলেও বসা হয় না , কিংবা বসলেও ২/৩ লাইন লিখে আবার ব্যাকস্পেস দিয়ে কেটে দিই । বার বার মনে হয় পারফেক্ট হচ্ছে না । পারফেকশন এর পিছনে ঘুরতে ঘুরতে অনেক কথা হারিয়ে যায় , হারিয়ে গেছে , হারিয়ে যাবে । জীবনের শেষ দিকে যদি অবসর পাওয়া যায় তখন হারিয়ে যাওয়া কথা গুলো কে খুঁজবো । কল্পনার রাজ্যের কোনো এক ফাক ফোকড় দিয়েও যদি তারা ধরা দেয় আমি তাদের নিয়ে উপন্যাস লিখতে বসবো । এখন হারিয়ে যাওয়ার পথে আছে যে দশক তাকে নিয়ে কিছু লিখি ।।

-
জীবনে কিছু লক্ষনীয় পরিবর্তন এসেছে এই দশকে..
বলা যেতে পারে প্রকৃতি আমার ভার্সন আপডেট করার চেষ্টা করেছে এবং সফল ও হয়েছে অনেকাংশে...
সেই সাথে নতুন কিছু ফিচার ও এসেছে এই আপডেটে।
যেমন কিছু জিনিস পয়েন্ট আউট করা যায় -

-
# কোনো পরিস্থিতি তেই আর হতাশ হই না..
পরিস্থিতি নিয়ে রিয়েক্ট করার সময় টা চলে গেছে, সেখানে চলে এসেছে নির্লিপ্ততা । অত্যাধিক আনন্দে যেই মুড,অত্যাধিক কষ্টেও একই মুড (এখন অবশ্য কষ্ট পাওয়ার ও সময় নেই, ব্যস্ততা বেড়েছে, কষ্ট কে অনুভব করার জন্য সময় এর প্রয়োজন । আজকাল সময় কে খুব দামি মনে হয় তাই আন প্রডাক্টিভ কাজে তা ব্যয় করার ইচ্ছে জাগে না) |

-
## রাগ - ক্ষোভ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি।
হুটহাট রেগে গিয়ে কাউকে কিছু বলে ফেলা,কিছু একটা করে ফেলা.. এটা আর হয় না। সেক্ষেত্রে রাগ এর অবজেক্ট স্কিপ করে যাই।

-
## নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছি। একাকীত্বের আনন্দ মানুষের ভীড়ে পাওয়া সম্ভব নয়। একাকীত্বের মাঝে নিজের উপর যতটা ফোকাস করা সম্ভব ভীড়ের মাঝে সেটা কখনোই সম্ভব নয়(অন্তত আমার ক্ষেত্রে) |

## মানুষ কে তার ভুলের জন্য অবলীলায় ক্ষমা করে দেই। কিন্তু ভুলি না কিছুই। ক্ষমা করার মতো মহৎ একটা গুন নিজের সীমানায় এসেছে ভেবে কিছুটা হলেও মানুষিক শান্তি পাই।

-
## বুঝতে শিখেছি,পৃথিবীর সবাই ই আমার কাছে কিছু না কিছু প্রত্যাশা করে। সবাই ই চায় সবার জীবনে আমি যেনো কিছু ভ্যালু ক্রিয়েট করি কিন্তু শুধু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে কেউ আমাকে চায় না । যেমন টা রবীন্দ্রনাথ বলেছেন ---- "ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী "
বাস্তবতা আসলে এটাই যার ফসলে সোনার তরী ভরে যায় তার জায়গা হয় না সেখানে । সবার এক্সপেকটেশন সেই ফসল পর্যন্তই ...

31-12-2019
09-11pm

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২