গত রাতে ভালো ঘুম হয় নি ।
দিনেও হলো না , ঘুম কি বিদায় নিচ্ছে নাকি ?
বুঝতে পারছি না ।
তবে এই টুকু বুঝতে পারছি কিছু একটার ট্রান্সফরমেশন হচ্ছে ।
তা , সময় কত টুকু লাগবে বলা যাচ্ছে না ।
আস্তে আস্তে সময় গড়ায়
আজকাল বেচে থাকা টাই বড় প্রাপ্তি বলে মনে হয় ,
আবার মাঝে মাঝে এও ভাবি শুধু বেচে থেকেই যদি মরবো ,
তবে আর বেচে থাকার দরকার টাই বা কি ছিলো !
সময় গুলো কে হেলায় ফেলায় নষ্ট করা উচিত না ।
অবেলায় অবহেলায় সময় যায় ,
আমার বেচে থাকায় ,
ঘুমে আর জাগরণে
কারণে অকারণে
সময় যায় ।।
সাথে আমাকেও নিয়ে যায়
একটু একটু করে
মৃত্যুর কাছে !
কি আজব, তাই না !
তবে এই বেলায় মনে হচ্ছে ভালো করেই বাঁচা উচিত
বেচে থাকার মতো করেই !
নিজের পদ চিহ্ন পৃথিবীর বুকে একে দেয়াই যে
তোমার অস্তিত্ব এর কথা জানান দেয় !
আমার মাথায় এলো মেলো শব্দের ঘুরাঘুরি ,
গুছিয়ে নিয়ে আসতে পারছি না
বাক্য গঠন ঠিক ভাবে হচ্ছে না গ্রামার মেনে !
সব কিছুই সব সময় কেনই বা মানতে হবে শুনি ?
আমার কথা ই বা মেনেছিলো কে কবে !
অস্থিরতার বহিঃপ্রকাশ দু এক শব্দে হয় না গো ,
শব্দ দিয়ে অস্থিরতা মাপা যায় না
অনুভব লাগে ।
বুঝলে ?
কখনো ধুপধাপ ধুলির ঝড়ের মতো
সব অস্পষ্ট করে দিয়ে
কোথায় হারায় সেই অস্থির চিত্ত
সেই অস্থির সত্ত্বা ।
আমি তার নাগাল পাই না ।
খুঁজতে ও যাই না ।
আলসেমি লাগে । এটা আমায় ভালো করেই ভর করেছে ।
শুয়ে বসে থাকা টা অভ্যেসে পরিণত হয়েছে ।
- কবি
৩১-০৩-২০২১