শেষ রাতে পাখি ডাকে..
আমি ঘুম ঘুম চোখে একটু তাকাই..
মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি ।
আমার দেখা স্বপ্ন গুলো বরাবরই খুব সুন্দর হয়।
সুন্দর স্বপ্ন হলে ঘুম থেকে উঠতে মন চায় নাহ ।
আমার ঘুম দীর্ঘ ঘেকে দীর্ঘতর হয় ।
তারপরও পাখির ডাকে ঘুম ভেঙে যায় ।
শেষ রাতের পাখির ডাক গুলো কেমন যেন খুব করুণ হয় ।
শুনলে ভেতরে ভেতরে কেমন হাহাকার কাজ করে ।
আমি তারপরেও শুনি ।
চারপাশের শুনশান নীরবতা এর মাঝে এতটা স্পষ্ট পাখির ডাক কেমন যেন লাগে ,
আমি বুঝাতে পারি নাহ ।
অবন্তী কে একবার বলেছিলাম,
শেষ রাতের পাখির ডাক শুনেছো কখনো..?
ও উত্তর দেয় নি ।
এখানে উত্তর দেয়ার মতো কিছু নেই কিনা আমি ভেবে পাই নি,
তবে ওকে আরে জিজ্ঞেস করা হয় নি ।
মাঝে মাঝে ইচ্ছে হয় আমার ঘুম ভেঙে গেলে ওকেও জাগিয়ে দেই,,
বলি,চলো পাখির ডাক শুনি..!!
এই পাখির নাম কি বলোতো.?
তারপর মনে হয় থাক,ওকে জাগিয়ে কাজ নেই,,ঘুমাক ।
রাজ্যের বিষাদ ভর করেছে আমার উপর,
তার উপরে সেটা ছড়িয়ে দেয়া ঠিক হবে কি...!
আমি ঘুম ঘুম চোখে ওর দিকে তাকাই..
কি নিশ্চুপ পবিত্রতায় ছেয়ে আছে ওর চারিপাশ ।
নিজেকে তখন তুচ্ছ মনে হয়।
তুচ্ছতার সাগরে ডুবে থাকা একটা মানুষের কাছে ও কি করে এলো ভেবে পাই না ।
আমার বিষাদ আরো তীব্রতর হয় ।
আমি তখন বিছানা ছেড়ে উঠি, বারান্দায় গিয়ে দাড়াই,,
চাঁদ ডুবতে দেখি আকাশে ।
মন আরো খারাপ হয়,
চাঁদ উঠতে দেখাটা আনন্দের ।
শেষ রাতের চাঁদ কেমন যেন মায়াবী হয়,
যে মায়ার জন্ম এই জগতে নাহ। এই মায়ার জোয়ারে আমি ভেসে যাই ।
আমার আজ কোনো কিছুর ই কমতি নেই কিন্তু তবুও এই ডুবতে দেখা চাঁদ কে দেখে আমার নিজেকে নিঃস্ব মনে হয় ।
বুক ভর্তি শূন্যতা নিয়ে আমি আবার অবন্তীর পাশে ঘুমুতে যাই । আমার ঘুম আসে না ।
আমি সুন্দর একটা স্বপ্নের অপেক্ষা করি ।
যে স্বপ্ন আমাকে আবার পূর্ণতার জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে ।
আমার স্বপ্ন গুলো খুব সুন্দর হয়...
- কবি
১৪-০৪-২০২২
রাত ৪টা ৩০