Skip to main content

এই কবি এই..



রাত ৩ঃ২৪।
রাতের এই সময় টাতে জেগে থাকলে আমার প্রচন্ড রকমের লিখালিখির তৃষ্ণা পায় । লিখতে বসি বসি করেও বসা হয় না। আলসেমি তে ছেয়ে যায় চারিদিক। আমার লেখার অভ্যাস বহু পুরনো । দিন যায়,মানুষ বদলায় । আমার আর সময় করে বদলে যাওয়া হয়ে উঠেনি । অথবা বদল হতে দেয় নি কোনো অজানা সত্তা । ভেতরের দোষ গুণ গুলা লালন করেছে পরম যত্নে । দুধ কলা দিয়ে পেলে পুষে বড় করেছে । আমি তাদের আশ্রয় দিয়েছি । যখন ই বদলে যেতে মন চায় তখন ই তাদের উপর মায়া কাজ করে । একবার বদলে গেলে তাদের কে হারাবো চিরতরে । এই হারানোর অভ্যাসের সাথে আজও খাপ খাইয়ে উঠা হলো না আমার ।
নইলে কবেই না বদলে যেতাম..
হারিয়ে যেতো কতো কিছুই ..
আমার লিখার চেষ্টা করা উচিত বলে অনেক কিছুই লিখা হয়েছে আবার লিখার ইচ্ছে হয়েছেও অনেক তবে একের পর এক দৃশ্য দেখতে দেখতে এখন আমার কাছে একটা জিনিস কে নিয়ে কথা বলতে কিছু অবসর এর দরকার পড়ে। মাঝে মাঝে অবসর পাই,,আবার কখনো পাই না। কথার উপর কথা জমে তীব্র হাহাকার জাগিয়ে রেখে ঘুমিয়ে যাই৷ এক ঘোর কাজ করে৷।
মাঝে মাঝে জেগে দেখি অবন্তী কথা বলছে,,
আমি তাকে থামিয়ে দিতে যাই,,পরেই মনে হয়..বলুক না যা ইচ্ছে.. এতো মিষ্টি গলার স্বর..!

এমন চঞ্চল একটা মেয়ে সব সময় ই ছটফট করে ডানা ভাংগা পাখির মতো। মাঝে মাঝে মন চায় উড়িয়ে দেই । ইচ্ছে হয় জিজ্ঞেস করি, তুমি কি উড়তে পারো..?
পরক্ষণেই মনে হয়, যার জন্ম ই হয়েছে উড়ার স্বাধীনতা নিয়ে তাকে এই প্রশ্ন করা অবান্তর৷।
আমি গভীর ঘুমে তলিয়ে যাই।
মাঝে মাঝে অবন্তীর গলা শুনি,,ও ডেকে বলে..
এই কবি এই..উঠো,,দেখো বাইরে কত সুন্দর জোছনা..
ঘর ভর্তি চাদের নরম আলো । আমার তখন মনে হয় আমি যুগ যুগ ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম । এমন একটা জোছনার । আমি মুখ ফুটে কিছু বলি না,,মনে হয় বলতে গেলেই সব কেটে যাবে । আমি হারিয়ে যাবো নয়তো জোছনা হারিয়ে যাবে । মাঝে মাঝে তীব্র দুঃখ বোধ হয়, আমি অনুভব করি। মাঝে মাঝে তীব্র আনন্দ বোধ হয়,আমি অনুভব করি। এতো কিছুর তীব্র তায় ঘেরা এই আমাকে অবন্তী কখনো বুঝে উঠতে পারে নাহ। ওর কখনো দুঃখ দেখিনি তাই হয়তো বোঝে নাহ । মাঝে মাঝে ইচ্ছে হয় ওকে দুঃখের সাথে পরিচয় করাই,, তারপর আবার ভাবি থাক,যে যেভাবে আছে তাকে তার মতোন ই থাকতে দেই.. নয়তো আবার বদলে গিয়ে হারিয়ে যাবে৷।
আমার ভয় কখনো শেষ হয় না,,
আমার ঘোর কখনো কাটে না..
তবুও অবন্তী আমায় ডাকে,,এই কবি উঠো..
চলো জোছনা দেখি..
আমি কখনো সাড়া দেই না,,
ভয় হয়,
উঠলেই দেখবো হয়তো আমি নেই নয়তো জোছনা নেই..!
ইচ্ছে হয় বলি,
অবন্তী, তুমি কখনো হাতের মুঠোয় জোছনা বন্দি করেছো..?
মনে হয় করো নি,,
কিছু বন্দী করতে অনেক শক্ত মন লাগে,তোমার তা নেই ।
আমারও নেই..নইলে কতো কিছু বন্দী করে ফেলতাম!!

- কবি
২৬-০৩-২০২২

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২