ক্লান্ত আমি
ক্লান্ত ভীষণ
তোমায় ভালোবেসে
ক্লান্ত হয়েই ডুব দিয়েছি
নির্লিপ্ততার দেশে
যেথায় তুমি আমায় খোঁজো
দিন ফুরোলে
রাতের শেষে
বাহুডোরে আগলে রাখো
কেউ যেনো না আসে পাশে
জানো তুমি ?
ঠিক এমন ই
চাইতাম আমি তখন যখন
বুঝেও যেন খুব বোঝো নি
তুমি আমার তুলোর মন !
এখন তুমি খুব নীড়বে
দাও আমার মন পাহাড়া
যখন আমি প্রহরী ছিলাম
দাও নি তুমি একটু সাড়া !
কেন এসব খাম খেয়ালি
ঘুরছো মনের অলিগলি
জানছি যা …
ভাবছো কি তা ?
তোমায় নিয়ে গল্প কথা
যাচ্ছে বহুদূর !
এখন আমি হারিয়ে গেছি
আর তোমার গলায় সুর !!!
- কবি
২৫-০১-২০২২