শীতের শুরুতেই আরফান ঠান্ডা বাধিয়ে ফেললো ।
গায়ে একটা পাতলা চাদর ছাড়া কিছুই নেই ।
থাকবেই বা কিভাবে গত ৪/৫ দিন হলো রাস্তায় রাস্তায় ঘুরছে । বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছে ।
ধোয়াশা এই নগরী থেকে বহু দূরের পথে হাটা দিয়েছে সে । ক্লান্তি ভর করে নি এখনো অব্দি ।
কোনো এক বিকেলে অনিমা বলেছিলো মুক্তির সাধ বোঝার বয়স এখনো হয়ে উঠেনি আরফান এর । বিকেল টাও কি মুক্তি পেয়েছিলো তার কথার ঝংকার থেকে..?
অনিমার কথা গুলো এখনো কানে বাজে ওর ।
অদ্ভুত সুন্দর মধুর ঝংকার ।
কাচের চুড়ি ভাংচুর এর শব্দের মতোই ঝনঝনে । এমন ঝনঝনে গলায় সব কিছুই ভয়ংকর সুন্দর বলে মনে হয় ।
কোনো এক বাদলার মন খারাপ করা দুপুরে অনিমা তার পাশে ২ টাকা ভাংতি চাইতে এসেছিলো ।
আরফান দিতে পারি নি,, তবে নিজেকে ওর কাছে ভাংতি পয়সার মতোই মুঠোয় মুঠোয় দিয়েছে । যা অনিমা জমিয়েছে পরম মমতায় । সেখান থেকে ইচ্ছে মতোন নিজেকে নিয়ে একটু একটু করে খরচ করেছে তবে আরফান কিছুই জমাতে পারে নি নিজের মাঝে । ওর শূন্য পৃথিবীতে ধারালো ছোরা ছাড়া আর কিছুই থাকে না কোনো সময় । মানুষ ওকে ভাড়া করে নিয়ে যায় খুন করানোর জন্য । টাকা নিয়ে দেহ থেকে প্রাণ মুক্ত করে দেয় ।
কাজটাতে খুব প্রশান্তি কাজ করে আরফানের ।
সব সময় যে ভাড়ায় করে তা নাহ,, মাঝে মধ্যে কিছু মানুষের উপর তীব্র প্রেম অনুভব করলেও আরফান এমন করে । ও ভাবে এই মানুষ টাকে মুক্তি দেয়া দরকার, ওর প্রাণ টা দেহে আটকা পড়ে আছে,, আহ বেচারা কতই না কষ্টে আছে । মুক্তি দেয়া দরকার । ও তখন পরম যত্নে ওদের খুন করে ।
ধারালো ছোরা দিয়ে একের পর এক ঘা দিয়ে বুক ফুটো করে দেয় ।
ফিনকি দিয়ে রক্ত ছোটে ।
আরফানের বড়ই ভালো লাগে। শান্তি অনুভব করে ।
আহা এই বুঝি মুক্তির সাধ ।
অনিমাও মুক্তির সাধ পেয়েছে । আরফান তীব্র প্রেম বোধ থেকে অনিমার জন্য মুক্তির ব্যাবস্থা করেছিলো । অনিমা মুক্তি চায় নি, সারাজীবন বন্দী থাকতে চেয়েছিলো আরফান এর কারাগারে।
আরফান বলেছে তুমি বিশাল ডানা ওয়ালা পাখির মতোন ।
তুমি ঘুরে বেড়াবে ,
আমার চারিপাশে থাকবে,
আমার শূন্যতায় ও তুমি থাকবে আবার পূর্ণতায় ও থাকবে,,
কিন্তু এখন তো পারো নাহ ।। তাই জন্য তোমার মুক্তি জরুরি ।
আমরা সবাই মুক্তি খুজি,,,
তবে আমি আমার ভালোবাসার মানুষ কে
মুক্তি দেয়ার চেষ্টা করি যেন তারা সব সময় আমার শূন্যতায় জড়িয়ে থাকে আকাশে বাতাসে ।
অনিমা বলেছিল,,
বোঝো তুমি মুক্তির সাধ..?
আরফান কথা না বলে ছুরি চালিয়ে দিয়েছিল ওর বুকে পরম মমতায় ।
-কবি
২-১২-২০২২