Skip to main content

অবন্তীর জন্মদিন


বেশ কিছু সময় ধরে বসে আছি
ছায়া ঢাকা সবুজ মাঠের একপাশে ।
আজ যেন কি বার..
কত তারিখ..?
মনে আসছে নাহ..
আজকাল কেমন এক অভ্যাস হয়েছে তারিখ মনে থাকে নাহ ।
মাঝে মাঝে অবন্তী বলে তুমি আমায় মনে রাখবে তো..!
আমি হাসি.. উত্তর দেই না ।
উত্তর টা ওর জানা,
আমি ওকে কখনোই মনে রাখি না, রাখার প্রয়োজন পড়ে নাহ । এমনি তেই ও রাজ্য দখল করে বসে আছে !!

আজ অবন্তীর জন্মদিন । ও ঠিক বিকেল ৫ টায় এই জায়গা টাতে আসবে । আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি । আগ্রহ আর অপেক্ষা এক নয় ।
অপেক্ষা করলে সময়ের সাথে সাথে বিরক্তি বাড়ে ।
কিন্তু আগ্রহ তে এক্সসাইটমেন্ট বাড়ে ।
আমারো এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করেছে ।

একটা নেড়ি কুত্তা অবেলায় ঘুমাচ্ছে । জেগে থাকলে একটু কথা বলতাম । ঘুম ভাংগানো টা কি ঠিক হবে?
এইটা যখন ভাবছি তখন দেখি ও নিজে থেকেই গা ঝাড়া দিয়ে উঠে বসলো । দুই একবার মোচড় দিলো।
আমি বলল্লাম, কিহে মশাই..দিনকাল কেমন যায়?
ওর থেকে রিপ্লাই পাওয়া গেল নাহ।
ও হয়তো কথা বলতে আগ্রহী নাহ ।
একটা ব্যাপার খেয়াল করে দেখেছি অবন্তী বাদে কেউ ই আমার সাথে কথা বলতে আগ্রহী নাহ ।
সবাই কেমন যেন মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে পারলেই বাচে ।
কুত্তা টা এখনো যায় নি ।
আমি বললাম, দুপুরে খাওয়া হইছে..?
আজকে আমি খাই নাই । অতিরিক্ত এক্সাইটমেন্ট এ আমার কখনোই খাওয়া হয় নাহ ।
তোদের কুত্তা সমাজেও কি এক্সাইটমেন্ট আছে..?
কি নিয়ে এক্সাইটমেন্ট..
কুত্তা টা জবাব দিল নাহ ।
জবাব না দিলে কথা চালিয়ে নেওয়া যায় নাহ ।

আমি আকাশের দিকে তাকালাম । মেঘ জমতে শুরু করেছে । হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে ।
আমি বৃষ্টির একটা ছড়া মনে করতে চেষ্টা করলাম..

মনে হচ্ছে না..
কিছুই মনে হচ্ছে নাহ..
আজ অবন্তীর জন্মদিন ।
একটু পরেই হয়তো ও আসবে..
কবি,,এই কবি..কি ভাবছো..
বলবে..
আমি তখন বলবো তোমায় নিয়ে কি ভাবা যায় তাই ভাবছিলাম..
তুমি কি বৃষ্টি হবে..?

- কবি
৩১-০৭-২০২২

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২