শীতের সন্ধ্যার যে অব্যাক্ত রিক্ততা,
যে তীব্র আকুলতা...
চারপাশটা নির্লিপ্ততায় ঢেকে দিয়ে
বুকের মাঝে অচেনা এক হাহাকার
জাগিয়ে তোলার যে তীব্র প্রচেষ্টা..
তার উৎস কোথায় আজো জানা হলো না..
আমি ধুকে ধুকে মরছি
যাহার পথের বালুকণায়
শিশির বিন্দু জমতে দেখে দেখে
তাহার এপথে আসা আর হলো না..!
যাকে নিয়ে দিগন্ত পারাবার শপথ নিয়েছি
কুয়াশা ঢাকা এই নির্ঘুম রাত্তিরে,
তাহার অন্ধ আবেগ এখন শুধুই
নিজেকে ঢাকিয়াছে কম্বলের আড়মোড়ায়..!
আমি আর আমি নেই..!
হয়ে গেছি শেষ রাতের
গড়িয়ে পড়া শিশির বিন্দু
যে অপেক্ষায় আছে
সূর্যের আলো ফুটিবার
শূন্যে ডানা মেলিবার..
-কবি
১৬-১২-২০২০
যে তীব্র আকুলতা...
চারপাশটা নির্লিপ্ততায় ঢেকে দিয়ে
বুকের মাঝে অচেনা এক হাহাকার
জাগিয়ে তোলার যে তীব্র প্রচেষ্টা..
তার উৎস কোথায় আজো জানা হলো না..
আমি ধুকে ধুকে মরছি
যাহার পথের বালুকণায়
শিশির বিন্দু জমতে দেখে দেখে
তাহার এপথে আসা আর হলো না..!
যাকে নিয়ে দিগন্ত পারাবার শপথ নিয়েছি
কুয়াশা ঢাকা এই নির্ঘুম রাত্তিরে,
তাহার অন্ধ আবেগ এখন শুধুই
নিজেকে ঢাকিয়াছে কম্বলের আড়মোড়ায়..!
আমি আর আমি নেই..!
হয়ে গেছি শেষ রাতের
গড়িয়ে পড়া শিশির বিন্দু
যে অপেক্ষায় আছে
সূর্যের আলো ফুটিবার
শূন্যে ডানা মেলিবার..
-কবি
১৬-১২-২০২০