আজ এমন একটা মানুষ কে নিয়ে কথা বলবো...যেটা বলাটা অনেকের কাছেই অর্থহীন মনে হবে..
অর্থহীন ব্যপারটা আসলে কি..?
যেখানে অর্থ নাই..??
মানুষ কি অর্থ ছাড়া টাকা পয়সা ছাড়া কিছুই করে না..??
করে করে...অনেক কিছুই করে...
মাঝে মাঝে মনে হয় অর্থহীন কাজ করতেই মানুষ বেশি ভালোবাসে..
কেউ একজন কে খুব ভালোবাসতাম...কই কোনো অর্থ তো পাই নি..! তবু কেন বাসলাম ভালো..?
এর পেছনে লজিক কি..! বলা মুশকিল ...
জীবন রহস্য আর রহস্যতে ঘেরা. .!
যাইহোক....অন্যদিকে চলে যাচ্ছি..যেটা বলতে আসলাম,সেইটা ই বলা শুরু করতে পারলাম না..!
শুরু করছি...
অক্টোবর মাস,২০১৮...আমার তৃতীয় সেমিস্টার এক্সাম সবে শেষ হলো..
সব মিলিয়ে মন প্রচন্ড খারাপ...আস্তে আস্তে সেই প্রভাব শরীরে ছড়িয়ে পরতে শুরু করেছে. .আমি স্পষ্ট বুঝতে পারছি ...
মন কেন খারাপ..সেটা না বলি...কথা কিছু থাক না আড়ালে..
আমার টোটাল সিস্টেমে গন্ডোগোল শুরু হয়ে গেছে অলরেডি .!
আমি নিশ্চুপ... চুপচাপ খাই..ঘুমাই..নেট ব্রাউজ করি ...
এলোমেলো ঘুরাঘুরি করি নেটে ।
একটা রিফ্রেশমেন্ট চাইছিলাম..
হঠাৎ ঠিক হলো আমি ঢাকা যাচ্ছি আন্টির বাসায় ঘুরতে. ..
হুটহাট ডিসিশন ...দুপুরে বললাম কাল সকালের ট্রেনএই যাবো..
তিস্তা. ..;
এতো অল্প সময় আগে ট্রেনের টিকিট পাওয়ার কথা কল্পনা করলেও পাপ...কারণ মিনিমাম ৭দিন আগে বুকিং দিতে হয়. .
ফলাফল যা হবার তাই হলো..আমাকে দাড়িয়ে যেতে হবে..
স্ট্যান্ডিং টিকিট করা হলো ...এটা নিয়ে আমার মাঝে কোনো দুঃখবোধ দেখা গেলো না...অনেক বড় ধাক্কার ভেতর দিয়ে যাচ্ছিলাম তো,তাই এসব ছোটখাটো জিনিস এর পাত্তাই ছিল না আমার কাছে ...
তো যথা সময়ে হাজির হলাম..আমার বাপ টিকিট করে আমাকে ট্রেন এ তুলে দিতে গেলো ..!
ট্রেন আসলো , খুজে খুজে একটা মোটামুটি খালি কামরাতে উঠলাম আমি...
দরজার পাশে একটা সিটের সামনে দাড়ালাম .. .সিটে যিনি বসে ছিলেন তাকে আমার বাপ আস্ক করলো, "টিকিট আছে আপনার..?? " মানুষ টা রাগিয়া গেলো..! কারণ তার টিকিট ছিলো..রাগিবার ই কথা..! যাইহোক,,বাপ আস্ক করছিলো এই কারণেই যে,,তার সিট হইলে যেনো আমাকে সাইডে বসতে দেয়.. আমি বলিলাম,বাপ রে,,তুমি যাও,আমি এমনেই যাইতে পারবো..
কাহারো করুণা চাইতে অসহ্য লাগে ...
বাপ চলিয়ে গেলো..
কিছু পরে অই মানুষ টাই আমকে বল, বসো,আমি আসতেছি..
গেলো তো গেলোই...কোনো খোজ নাই..! আমি ভাবলাম এটা তার না,,বসিয়া রইলাম।।
ট্রেন ছাড়িয়ে দিলো...
ভাবছিলাম একা একাই ঢাকা পর্যন্ত যাওয়া যাবে..!
কিন্তু সেটা আর হলো না,,একটু পরেই দেখি উনি কোথা থেকে এসে হাজির..!!! ভাবলাম এই বুঝি উঠিয়ে দেয়..!
কিন্তু সেটা আর হলো না,,অবাক করে দিয়ে নিজে কম জায়গা নিয়ে বসে আমাকে বেশি জায়গায় বসতে দিলেন..!
বাহ..! ভাল্লাগলো....
যাইহোক..আমি ভদ্রতা সূচক ও কিছু বললাম না উনাকে..
যদিও কিছু বলা দরকার ছিলো..
চুপ চাপ বসে আছি,মন খারাপ...অনেক কিছু মনের ভেতর ঘটে চলছে...ট্রেন যাচ্ছে...আমি চুপ...চুপ...আমি চুপ...
প্রথমে উনি কথা বলা শুরু করলেন..
নাম..কই থাকি...এইসব হাবি জাবি.. আস্তে আস্তে আলাপ চারিতা হতে লাগলো..ভালোই পরিচয় হয়ে গেলো...
(চলবে)