Skip to main content

কমিউনিটি



আমি ঢাকা আসলে প্রায় সব সময় ই বাইক দিয়ে চলি । এদিক থেকে আমার প্রায় অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স হয়েছে । আমি বেশির ভাগ সময় ই দেখেছি এক বাইকার এর সাথে অন্য বাইকার এর কেমন গভীর একটা সম্পর্ক । Feels like they all are connected to each other. কেমন যেন একটা ফ্যামিলি টাইপ ব্যাপার আছে । যখন জ্যাম এ আটকে থাকি তখন এক বাইকার আরেক বাইকার এর সাথে এমন ভাবে কথা বলে যেন বহু কালের বন্ধু ! এমন কি রাস্তায় বিপদে পড়লেও দেখি সবার আগে এক বাইকার অন্য বাইকার কে সাহায্য করতে এগিয়ে আসে , তেল শেষ হয়ে গেলেও হেল্প করে । বাস ড্রাইভার দের ক্ষেত্রেও বেশির ভাগ তাই ই !!

তো আমার কথা আসলে ঐটা নাহ । কথা হল ইউজার কমিউনিটি বন্ডিং । কোন স্পেসিফিক একটা প্রডাক্ট এর ইউজাররা নিজেদের মাঝে একটা আল্টিমেট বন্ডিং ফিল করে । এবং একটা স্পেসিফিক প্রোডাক্ট আপনাকে একটা স্পেসিফিক ইউজার কমিউনিটি তে এক্সেস নেয়ার সুযোগ তৈরি করে দেয় । সেক্ষেত্রে প্রডাক্ট এর মার্কেট ভ্যালু যত বেশি হয় , তার ইউজার কমিনিটি ততই রিচ হয় । আর যে কমিনিটি যত রিচ তারা সমাজে ততই বেশি রুলিং , ততই বেশি ডমিনেট করে below average দেরকে । একটা আল্টিমেট বৈষম্য তৈরি হয় । এক্সপেন্সিভ কোন প্রডাক্ট ইউজার কে সমীহ করা হয় বেশির ভাগ কন্টেক্সট এই ।

একই কারণে একজন Lamborghini ইউজার কখনো রাস্তায় কোন দরকারে Toyota ইউজার এর সাথে hi , hello করবে নাহ ৯৯% কেইস এ । আপনি কোনো ভাবে একটা Lamborghini কিনে ফেলতে পারলে এমন একটা কমিউনিটি তে এক্সেস পাবেন যেখানে They must know something that we below average/average people don't know . এমন কিছু আইডিয়া আনলক করতে পারবেন যেটা সাধারণ পাব্লিক এর কল্পনার ও বাইরে । দেখবেন আপনি যে শ্রম দিয়ে গাড়ি টা কিনেছেন বাকি রা তার থেকেও অল্প সময় ভিন্ন রাস্তায় সেইম গোল এচিভ করে ফেলেছে । অথচ আপনি বদরুল , আপনার ১৪ গুষ্টির দৌড় ঐ সরকারী চাকুরী অব্দি , আপনি পড়বেন সাধারণ জ্ঞান । কঠিন বাস্তবতা হলো আপনি যেই সময়ে বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখস্ত করছেন ঠিক একই সময়ে আপনার বয়সী কেউ কেউ ঐ দেশ গুলার রাজধানী তে দাপিয়ে বেড়াচ্ছে !! প্রশ্ন আসবে আমি তাইলে কি করেছি ? আমি ভাই আপনার দলের ই লোক । below average . They must know something that you don't know. You could unlock that,
You could break your ancestors' looping life cycle.
But You couldn't just because of your community and your surroundings. একই কারণে "The rich get richer and the poor get poorer".

একটা average/below average মানুষ যদি সারা জীবন চাকুরী করে তার সমস্ত স্যালারি জমায় , একটা পয়সা ও খরচ না করে তবুও দেখা যাবে অনেকেই একটা লাক্সারিয়াস স্পোর্টস কার কিনতে পারবে নাহ অথচ যারা ঐ কার টা কিনবে সেটা তাদের সারাজীবন এর জমানো টাকা নয়, সারা বছরের নয় কারো ক্ষেত্রে সারা মাসের বা এক সপ্তাহের ও নয় । এমন কি এমন পাব্লিক ও আছে তাদের পুরো একদিনের ইনকাম ও এর থেকে বেশি ! So they must know something that we don't know !!!

আমার ফেইসবুকের যে টাইম লাইনে বাজারের উচ্চ দামের কারণে গরীব বাবা দের হাহাকার দেখি সেই টাইম লাইনেই একটু নিচে স্ক্রল করলে দেখি বাংলাদেশ এ Royal Enfield এসেছে সেখানেও ধনী বাবা দের লাইন । আমার বয়সী ছেলেদের লাইন । অনেকেই আবার এডভান্স অর্ডার ও দিয়ে ফেলছে ! So they must know something that I don't know !!

Moral of the post : আপনাকে ধনী হতেই হবে এমন লেকচার আমি দিচ্ছি নাহ , নইলে আবার এক শ্রেণীর মানুষ এসে কমেন্টে বলবে অল্প তেই সুখ ।
ধনী রা অসুখী । অর্থ ই অনর্থ এর মুল ।
আপনি পকেটে ছেড়া ১০ টাকা নিয়ে নিজেকে মহা সুখী দাবি করতেই পারেন । তবে আমি যেটা বুঝাতে চাইলাম যে ,
Your community matters and your surroundings matter.
If you want to upgrade yourself first upgrade your community.

৩১-১০-২০২৪ 🌿

Popular posts from this blog

আমার খুব ক্লান্ত লাগে

হঠাৎ করেই আমার এমন পরিবর্তন হল নাকি আস্তে আস্তে বুঝি নি । তবে সত্যি বলতে আমার এখন খুব ক্লান্ত লাগে ! নিজের কন্টেক্সট এর বাইরে তো দূরের কথা নিজের কন্টেক্সট এর ভেতরে কিছু থাকলেও তা নিয়ে ভাবতে খুব ক্লান্ত লাগে যদি না সেইটা খুব ই বেশি প্যারা দিয়ে থকে । আমি মাথা ঘামাই না , এক্সট্রা effort দেই না । আমার চারিপাশে এতো ক্রাউড ! এতো নয়েস ! এতো ডেস্ট্রাকশন !! এতো এতো মন খারাপ করার মতো ঘটনা প্রতিদিন ঘটে , কয়টার দিকে তাকাবো আমি ... ফেইসবুকে ঢুকলেই দেখি দেশের নানারকম ইস্যু , রাজনৈতিক সমস্যা । নানান অনিয়ম , কেউ না কেউ খুব করুণ ভাবে মরে গেছে ... কোথাও না কোথাও বিশাল কিছু দুর্নীতি হয়ে গেছে ... এইসব । আগে আমার ভালো থাকতে , একটা ভালো দিন কাটাতে অনেক কিছুর প্রয়োজন পড়তো । এখন আর সেটা পড়ে নাহ , আমি চাহিদা কমিয়ে এনেছি । একটা সময় আমি ভাবতাম , দেশের সব কিছু ঠিক ভাবে চললে ... আমার আসে পাশের প্রতি টা মানুষ আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করলে আমার দিন টা ভালো যাবে , আমি সুখী হবো ! অথচ তা আজ অব্দি ঘটে নি । কোন দিন ঘটবেও নাহ । এখন অব্দি পৃথিবীর কোন ম...

অতীত ভ্রমণ

সময় গুলো কেমন যেন শীতের ভোরের কুয়াশা যেন কখনো কখনো মিলিয়ে যায় খুব দ্রুত আবার কখনো বা হিম শীতলতায় কাপন ধরায়..! অতীত নিয়ে ভাবনা গুলো ফের অতীতেও তোমায় ঘোরায় তোমায় পোড়ায় তোমায় বাচায়..! এই যে তুমি হাত বাড়িয়ে ধরছো আমায় ধরছো সময় ধরছো কি তা পাচ্ছো যা তা..? যেই অতীতে শালিক ঘুমায় চড়ুই ঘুমায় কোকিল ডাকে খুব আবেগে বাধতে মায়ায়.. শব্দের পর শব্দ দিয়ে বাক্য গুলো কেমন যেন হঠাৎ করেই যায় মিলিয়ে যায় হারিয়ে । অতীত যেন জন্ম নিলো শব্দ নিয়ে যেতে পালিয়ে । -কবি -অতঃপর অতীত ভ্রমণ ০৪-০১-২০২৩ 🌿

বিকেল বেলার কৃষ্ণচূড়া

আকাশ জুড়ে মেঘ জমেছে আঁধার আঁধার লাগছে কেমন হুহু করে শূন্যতারা আষ্ঠেপৃষ্ঠে জড়ায় যেমন.. ঝুম ঝুম ঝুম বৃষ্টি হবে এপাশ ওপাশ ভিজিয়ে যাবে ভুল হয়েছে, ভুল করেছি হঠাৎ আবার মনে হবে..! তোমার জন্য কাঠফাটা রোদ বিকেল বেলার কৃষ্ণচূড়া আমার জন্য মেঘলা আকাশ ঘাসফুল আর কল্পনারা..! -কবি ২৯-০৯-২০২২